ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কালো মাস্ক পরে কেন খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক ইরানের সঙ্গে চুক্তির নথি ইসরায়েলকে দেখাতে চায় না যুক্তরাষ্ট্র হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’ শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী খেটে খাওয়া মানুষের জন্য দেওয়া বাজেটকে অনেকে চানাচুর বলে: প্রধানমন্ত্রী জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ‘হাজারি গুড়’ চাঁপাইনবাবগঞ্জে প্রাচীন প্রত্নস্থল পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মায়ের প্রতি হালান্ডের অন্যরকম ভালোবাসা এমবাপ্পের রেকর্ড গড়া ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ শুরু ফ্রান্সের সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

নির্বাচন ইস্যুতে ইসির সঙ্গে ইইউ’র বৈঠক আজ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আজ বৈঠক করবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনী টিম।সোমবার (২২
  • আপলোড সময় : ২২ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৪০ সময়
  • আপডেট সময় : ২২ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৪০ সময়
নির্বাচন ইস্যুতে ইসির সঙ্গে ইইউ’র বৈঠক আজ ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আজ বৈঠক করবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনী টিম।


সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।


রোববার ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, গণতান্ত্রিক নির্বাচনের জন্য ইইউ সহায়তা করবে। গণতন্ত্রের সঙ্গে সব সময়ই আছে ইইউ। বাংলাদেশের নির্বাচনও তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। এ জন্য নির্বাচনবিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি করতে ইসি ও সুধীসমাজের সঙ্গে তারা কাজ করবে।


এ ছাড়া নির্বাচনে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ও ডিজিটাল সমস্যা নিয়ে ইইউ কাজ করতে চায় বলেও তিনি জানান ।


এর আগে, গত ১৯ আগস্ট ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার ইসির সঙ্গে বৈঠক করেছিলেন।


উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসিকে চার মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ। নির্বাচন আন্তর্জাতিক মানের অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে—এ প্রত্যাশা নিয়ে ইইউর বিশেষজ্ঞ পর্যবেক্ষকদল বাংলাদেশে এসেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল