ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুদ্ধবিমান জটিলতা, মার্কিন সবুজ সংকেতের অপেক্ষায় তুরস্ক নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী মির্জা আব্বাস অনেকটাই সুস্থ : আলাল শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ ভুয়া সেন্সর সনদে বিভ্রান্তি, ‘জন নায়াগন’ মুক্তি নিয়ে ফের অনিশ্চয়তা ফিফার অনুমতিতে বিশ্বকাপে ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে কেইনরা ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

টাইগারদের ফাইনাল যাত্রা: যে সমীকরণ বাংলাদেশের সামনে

এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে ভারত। এর আগে, সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার
  • আপলোড সময় : ২২ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৩৬ সময়
  • আপডেট সময় : ২২ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৩৬ সময়
টাইগারদের ফাইনাল যাত্রা: যে সমীকরণ বাংলাদেশের সামনে ছবি : সংগৃহীত

এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে ভারত। এর আগে, সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটের জয় নিশ্চিত করে বড় বাধা অতিক্রম করেছে বাংলাদেশ।


এবারের এশিয়া কাপ যাত্রার আগেই টাইগাররা বলে গিয়েছিল, বাংলাদেশ শিরোপা জেতার লক্ষ্য নিয়ে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। দলের একাধিক খেলোয়াড় জানিয়েছিলেন, এশিয়া কাপ জিততে চায় বাংলাদেশ। তার পূর্বশর্ত হচ্ছে ফাইনালে খেলা। এশিয়া কাপের ফাইনাল খেলতে হলে এখন টাইগারদের সামনে সমীকরণ কেমন হতে পারে?


সুপার ফোরের দুটি ম্যাচ শেষে ভারত ও বাংলাদেশের পয়েন্টের খাতায় যোগ হয়েছে দুটি পয়েন্ট। ভারতের নেট রানরেট +০.৬৮৯, আর টাইগারদের নেট রানরেট +০.১২১। সুপার ফোরের বাকি দুই দলের পয়েন্টের খাতা শূন্য। শ্রীলঙ্কা ও পাকিস্তানের নেট রানরেট যথাক্রমে -০.১২১ ও ০.৬৮৯।


বাংলাদেশের হাতে এখনও আছে দুটো ম্যাচ। আগামী ২৪ সেপ্টেম্বর লিটন দাসের দল খেলবে ভারতের বিপক্ষে। এর পরদিনই পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচটা খেলবে বাংলাদেশ।


এই দুই ম্যাচের আগে সামনে চলে আসছে বাংলাদেশ দলের সমীকরণ। দুটো ম্যাচ জিতলে তো কথাই নেই, সরাসরি ফাইনাল খেলবে তামিম-সাকিবরা। অন্তত একটি ম্যাচ জিতলেও অবস্থানটা সুবিধাজনকই থাকবে। ভারত যদি সব ক’টি ম্যাচ জেতে (যেহেতু শক্তিমত্তায় এগিয়ে এবং আসরে একমাত্র অপরাজিত দল), তাহলে বাংলাদেশের শুধু পাকিস্তানের বিপক্ষে জয় পেলেই হবে। এই হিসেব মিললে ফাইনাল খেলবে ভারত-বাংলাদেশ।


তবে বাংলাদেশ পরবর্তী দুই ম্যাচে হেরে গেলেও সুপার ফোরের গণ্ডি পেরিয়ে চলে যেতে পারে ফাইনালে। সেক্ষেত্রে, ভারতকে সবকটা ম্যাচ জিততে হবে, আর বাংলাদেশ বাদে বাকি দুই দলকে বড় ব্যবধানে হারতে হবে।


পাকিস্তানকে শ্রীলঙ্কার কাছে হারতে হবে, আর বাংলাদেশের বিপক্ষে অল্প ব্যবধানে জিততে হবে, সেটা হতে পারে শেষ বলে বা ১ রানের ব্যবধানে। সেক্ষেত্রে ভারতের থাকবে ৬ পয়েন্ট, আর বাকি তিন দলের পয়েন্ট হবে সমান ২। শ্রেয়তর নেট রানরেটে যারা এগিয়ে থাকবে, তারা খেলবে ফাইনাল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু