ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

চুয়াডাঙ্গায় ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

চুয়াডাঙ্গায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসাথে ৫০ হাজার টাকাও জরিমানা করা হয়।রোববার (২১
  • আপলোড সময় : ২১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৪৮ সময়
  • আপডেট সময় : ২১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৪৮ সময়
চুয়াডাঙ্গায় ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসাথে ৫০ হাজার টাকাও জরিমানা করা হয়।


রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।


দণ্ডপ্রাপ্ত খাইরুল ইসলাম (২৪) চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি মাদ্রাসাপাড়ার সিরাজুল ইসলামের ছেলে।


মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর বিকালে চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজ মোড় হয়ে বাড়ি ফিরছিলো এক স্কুলছাত্রী। এ সময় বিয়ের প্রলোভনে বুজরুকগড়গড়ি মাদ্রাসাপাড়ার ওই স্কুলছাত্রীকে একটি ইজিবাইকে তুলে নিয়ে যায় খাইরুল। পরে রাত ১টার দিকে পৌর এলাকার সুমিরদিয়ায় একটি বাঁশবাগানে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে। পরে চলে যাওয়ার সময়, বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকিও দিয়ে যান দণ্ডপ্রাপ্ত আসামি।


ঘটনার পরদিন স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় আসামীর বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক আসামীর বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ