ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডায়ানার মৃত্যুর কদিন পর চার্লস বলেছিলেন, মানুষ ‘খুব শিগগির’ তাকে ভুলে যাবে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড মঞ্জুর সন্তান অপরাধ করলে বাবা-মাকে জরিমানা ও কারাদণ্ডের পরিকল্পনা! যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী সংশোধনীর মাধ্যমে সংবিধান পরিবর্তন করা হলে সাংবিধানিক সংকট আরও গভীর হবে ফ্যাসিস্ট সরকারের দোসররা আন্দোলন না করে নাশকতা করছে: রেলপথ প্রতিমন্ত্রী যে আইনে বাতিল হতে পারে গাজী নজরুলের সংসদ সদস্য পদ বিধি ভেঙে পাঁচ শিক্ষকের ৬৩ লাখ টাকার বিল অনুমোদন চট্টগ্রামে নিয়ন্ত্রণে আসছে না হাম, বাড়ছে ডেঙ্গু রোগী

নাটোরে বাসের ধাক্কায় ভুটভুটি উল্টে ব্যবসায়ী নিহত

নাটোরে বাসের ধাক্কায় ভুটভুটি উল্টে গিয়ে মজনু প্রামানিক (৪০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে।রোববার (২১ সেপ্টেম্বর) সকালে
  • আপলোড সময় : ২১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:৩৭ সময়
  • আপডেট সময় : ২১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:৩৭ সময়
নাটোরে বাসের ধাক্কায় ভুটভুটি উল্টে ব্যবসায়ী নিহত ছবি : সংগৃহীত

নাটোরে বাসের ধাক্কায় ভুটভুটি উল্টে গিয়ে মজনু প্রামানিক (৪০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে।


রোববার (২১ সেপ্টেম্বর) সকালে শহরের ছায়াবানী মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মজনু বাগাতিপাড়া উপজেলার তমালতলা নুরপুর চকপাড়া গ্রামের বাসিন্দা।


সদর থানার ওসি মাহাবুর রহমান জানান, মাছ কেনার উদ্দেশ্যে মজনু প্রামানিক বাগাতিপাড়া থেকে ভুটভুটিযোগে সিংড়া যাচ্ছিলেন। পথে ছায়াবানী মোড়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভুটভুটিটিকে ধাক্কা দেয়। এতে ভুটভুটি উল্টে গিয়ে মজনু প্রামানিক ও ভুটভুটিতে থাকা রাব্বি মজুমদার অপর একজন গুরুতর আহত হয়।


স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মজনুকে মৃত ঘোষণা করেন। আহত রাব্বি মজুমদারের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া হলে ইডিএফ ঋণ নয়

ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া হলে ইডিএফ ঋণ নয়