ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

চট্টগ্রামসহ ৩ জেলায় নতুন ডিসি নিয়োগ

চট্টগ্রাম, নরসিংদী ও নওগাঁয় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২১ সেপ্টেম্বর) এ তিন জেলায় ডিসি
  • আপলোড সময় : ২১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:৩৬ সময়
  • আপডেট সময় : ২১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:৩৬ সময়
চট্টগ্রামসহ ৩ জেলায় নতুন ডিসি নিয়োগ ছবি : সংগৃহীত

চট্টগ্রাম, নরসিংদী ও নওগাঁয় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২১ সেপ্টেম্বর) এ তিন জেলায় ডিসি নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আব্দুল আউয়াল। তিনি এর আগে জনপ্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।


একই প্রজ্ঞাপনে নরসিংদী ও নওগাঁ জেলায়ও নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ আনোয়ার হোসাইনকে নরসিংদী এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মনিরা হককে নওগাঁর ডিসি করা হয়েছে।


আলাদা প্রজ্ঞাপনে চট্টগ্রামের ডিসি ফরিদা খানমকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ও নরসিংদীর ডিসি মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।  


উল্লেখ্য, গত ২৫ আগস্ট দেশের ৬টি জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় সরকার। জেলাগুলো হলো— পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোণা ও খুলনা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ