ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, বিশ্বে দ্বিতীয়

আজও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর। ১৭২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
  • আপলোড সময় : ২১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৬ সময়
  • আপডেট সময় : ২১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৬ সময়
ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, বিশ্বে দ্বিতীয় ছবি : সংগৃহীত

আজও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর। ১৭২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বায়ুমান সূচকে ১৮৮ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর।


রোববার (২১ সেপ্টেম্বর) মার্চ) সকাল ১০টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য তুলে ধরা হয়েছে।


বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ১৬৭। চতুর্থ স্থানে থাকা কঙ্গোর রাজধানী কিনশাসার স্কোর ১৫৮। পঞ্চম স্থানে ভিয়েতনামের হ্যানয়, যার স্কোর ১৫৭। ১৪৫ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে ইরানের তেহরান।


একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে, স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। পাশাপাশি ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।


এছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন: বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা