ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

নীলফামারীতে গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

নীলফামারীর ডিমলায় কমিটি বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে গণঅধিকার পরিষদের প্রায় শতাধিক নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দিয়েছেন।শনিবার (২০ সেপ্টেম্বর)
  • আপলোড সময় : ২১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১১:১৪ সময়
  • আপডেট সময় : ২১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১১:১৪ সময়
নীলফামারীতে গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ ছবি : সংগৃহীত

নীলফামারীর ডিমলায় কমিটি বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে গণঅধিকার পরিষদের প্রায় শতাধিক নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দিয়েছেন।


শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে ডিমলা উপজেলার খগারহাটের মিনি স্টেডিয়াম মাঠে সংবাদ সম্মেলন এ পদত্যাগের ঘোষণা দেন তারা।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি রেজাউল করিম। তার সঙ্গে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম সাদেকসহ শতাধিক নেতা-কর্মী।


এ সময় নেতাকর্মীরা বলেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় এবং জেলা কমিটি বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং কমিটি-বাণিজ্য করছেন। তারা টাকার বিনিময়ে উপজেলায় অযোগ্য ব্যক্তিদের কমিটিতে দিয়েছেন। তারা কোনো ধরনের নিয়ম কানুন মানেন না। ইচ্ছে মতো তারা কমিটি দেন। তাদের এসব কর্মকাণ্ডের কারণে আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি ও স্থানীয় পর্যায়ে আমাদের সম্মান নষ্ট হচ্ছে। তাই আমরা সকলে সিদ্ধান্ত নিয়ে আজকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি।


রেজাউল করিম বার্তা ২৪.কমকে বলেন, কেন্দ্রীয় ও জেলা কমিটির অন্যায় কর্মকাণ্ডে আমরা অতিষ্ঠ। তাই সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা