ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি সম্পদ চুরির সময় মালামালসহ ইউপি চেয়ারম্যান আটক মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা দিল পাকিস্তানে তৈরি ‘টেসলা’ আর্জেন্টিনার জার্সিতে মেসির ২১ বছরে যত রেকর্ড ও অর্জন অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৪ সেপ্টেম্বর জেলগেটে আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জিজ্ঞাসাবাদ শুরু গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

ঝালকাঠিতে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝালকাঠিতে শামিম হোসেন জয় (৩৭) নামে এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে
  • আপলোড সময় : ২১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:৬ সময়
  • আপডেট সময় : ২১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:৬ সময়
ঝালকাঠিতে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ছবি : সংগৃহীত

ঝালকাঠিতে শামিম হোসেন জয় (৩৭) নামে এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে জেলা শহরের চাঁদকাঠি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


মৃত অ্যাডভোকেট শামিম হোসেন জয় জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের দক্ষিণ দুধারিয়া এলাকার মোজাম্মেল হক মোল্লার ছেলে। তিনি ঝালকাঠির আইনজীবী সমিতির সদস্য ছিলেন। পেশাগত কারণে তিনি ভাড়া থাকতেন চাঁদকাঠি এলাকায়।


মৃতের স্বজনরা জানান, শামিমের কোমরে ব্যাথাজনিত সমস্যা ছিল। ভারতে চিকিৎসার জন্য তিনি পাসপোর্টও করেন। পুলিশ সেই পাসপোর্ট উদ্ধার করে।



‎ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। তবে সবকিছু তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা