ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

মোহাম্মদপুরে যৌথ অভিযান, বিপুল পরিমাণ হেরোইন ও বিস্ফোরক উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুর থানার অধীন জেনেভা ক্যাম্পের নিকট বাবর রোড ও গজনবি রোড এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা
  • আপলোড সময় : ২১ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১৪ সময়
  • আপডেট সময় : ২১ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১৪ সময়
মোহাম্মদপুরে যৌথ অভিযান, বিপুল পরিমাণ হেরোইন ও বিস্ফোরক উদ্ধার ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর থানার অধীন জেনেভা ক্যাম্পের নিকট বাবর রোড ও গজনবি রোড এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।


শনিবার (২০ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর শেরে বাংলা আর্মি ক্যাম্প ও মোহাম্মদপুর থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।


এ সময়, হোসেন(১৮), শফিক (২০) এবং শাহীন (৩৫) নামক ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। সেইসাথে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ হেরোইন ও বিস্ফোরক দ্রব্য।


উদ্ধারকৃত মালামালের মধ্যে ছিল ১২ হাজার পুড়িয়া হেরোইন (যার বাজারমূল্য আনুমানিক ২৪ লাখ টাকা), ৮শ গ্রাম বিস্ফোরক গানপাউডার, ৬টি ককটেল বোমা এবং একটি ধারালো অস্ত্র (তলোয়ার)। পরে পুলিশের বোম্ব ডিসপোজাল গ্রুপ এসে ককটেলগুলো নিরাপদে স্থানান্তর করেন। আটককৃত অপরাধীদের উদ্ধারকৃত অবৈধ দ্রব্যাদিসহ মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়।


বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা কিছু মাদক ব্যাবসায়ী ও দুষ্কৃতকারীর সন্ধান পাই। সাথে সাথেই আমরা পুলিশসহ অভিযান পরিকল্পনা করি। এলাকায় শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার স্বার্থে এই অভিযান পরিচালনা করা হয়েছে। যৌথবাহিনীর এই ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা