ঢাকা | |
সংবাদ শিরোনাম :
স্পেসএক্সের প্রযুক্তিতে আকাশে ভাসবে টেসলার নতুন রোডস্টার, আনলেন ইলন মাস্ক 'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল শারদীয় দুর্গাপূজায় দেশ-বিদেশের সনাতন ধর্মাবলম্বীদের রাষ্ট্রপতির শুভেচ্ছা ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি, নতুন রোগী ভর্তি ১১৮১ জন রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির দাম চড়া, স্বস্তি নেই মাছ ও মুরগিতেও দুই-তিন সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি চূড়ান্ত হবে: অর্থমন্ত্রী পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল সিরাজগঞ্জে ট্রাকের গতিরোধ করে গ্যাস সিলিন্ডার লুট মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত

নরসিংদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তিন আসামি গ্রেফতার

নরসিংদীতে সংবাদ প্রকাশের জেরে যমুনা টিভির স্টাফ রিপোর্টার আইয়ুব খান সরকারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তিন আসামিকে গ্রেফতার
  • আপলোড সময় : ২০ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:৫৬ সময়
  • আপডেট সময় : ২০ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:৫৬ সময়
নরসিংদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তিন আসামি গ্রেফতার ছবি : সংগৃহীত

নরসিংদীতে সংবাদ প্রকাশের জেরে যমুনা টিভির স্টাফ রিপোর্টার আইয়ুব খান সরকারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) আদালতের নির্দেশে তাদের কারাগারে প্রেরণ করা হয়।


এর আগে, গতকাল শুক্রবার রাতে নরসিংদী সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আইয়ুব খান সরকার। মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।


সাংবাদিক আইয়ুব খান সরকার জানান, সদর উপজেলার আলোকাবালী চরাঞ্চলের বিবদমান দুই পক্ষের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে নরসিংদী সদর হাসপাতালে গেলে এক পক্ষের সমর্থকরা আমার ওপর হামলা চালায়। এতে আমার মাথা ফেটে গিয়ে গুরুতর আহত হই। এ ঘটনায় গত রাতে একটি মামলা দায়ের করেছি। তিনজনকে গ্রেফতার করলেও বাকী আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।


সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক জানান, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলায় অভিযুক্ত এজহারনামীয় তিনজনকে ইতোমধ্যেই গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে বাকী আসামিদের গ্রেফতারসহ ন্যায় বিচারে কাজ করছে পুলিশ।


উল্লেখ, গত বৃহস্পতিবার ভোরে নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে আধিপত্য বিস্তার ও দলীয় অবস্থান নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় একজন নিহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়। এসময় হাসপাতালে আহত-নিহতদের সংবাদ সংগ্রহ করতে গেলে পরিকল্পিত ভাবে যমুনা টিভির সাংবাদিকের উপর হামলা চালায় একদল সন্ত্রাসী।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা