ঢাকা | |
সংবাদ শিরোনাম :

এবার কলকাতার গোয়েন্দা সিনেমায় মিথিলা

মাস দুয়েক আগেই ‘মায়া’ সিনেমা দিয়ে টলিউডে অভিষেক হয় বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার। এবার পশ্চিমবঙ্গের নতুন আরেকটি
  • আপলোড সময় : ৯ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ১১:৫ সময়
  • আপডেট সময় : ৯ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ১১:৫ সময়
এবার কলকাতার গোয়েন্দা সিনেমায় মিথিলা ছবি : অনলাইন
মাস দুয়েক আগেই ‘মায়া’ সিনেমা দিয়ে টলিউডে অভিষেক হয় বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার। এবার পশ্চিমবঙ্গের নতুন আরেকটি গোয়েন্দা সিনেমায় যুক্ত হলেন তিনি। দেড় বছর আগেই যে চরিত্রের জন্য এ অভিনেত্রীকে ঠিক করে রেখেছিলেন পরিচালক দুলাল দে।

‘অরণ্যর প্রাচীন প্রবাদ’ সিনেমাটিতে একজন নার্সের ভূমিকায় দেখা যাবে মিথিলাকে। এ প্রসঙ্গে নির্মাতা জানান, তিনি মিথিলা ছাড়া আর কারও মধ্যে চরিত্রটি খুঁজে পাননি। ফলে কারও সঙ্গে কথাও বলেননি।

এ সিনেমায় নাম ভূমিকা অর্থাৎ গোয়েন্দা অরণ্য হবেন জিতু কমল। অরণ্যের জামাইবাবু সুদর্শন হালদারের চরিত্রে দেখা যাবে গায়ক-অভিনেতা শিলাজিৎ মজুমদারকে। এছাড়া অভিনয় করেছেন সহোত্র মুখোপাধ্যায়, লোকনাথ দে, বুদ্ধদেব ভট্টাচার্য।

এটি দিয়ে চলচ্চিত্রে আত্নপ্রকাশ করতে চলেছেন দুলাল। সিনেমার গল্প এগিয়েছে গোয়েন্দা অরণ্য চ্যাটার্জির কর্মকাণ্ডকে ঘিরে। সিনেমার পর্দায় আসার আগেই বই আকারে প্রকাশিত হবে গোয়েন্দা কাহিনীটি। এ কাহিনীর ওপর নির্ভর করে ইতোমধ্যে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির কথাও ভেবেছেন পরিচালক। কলকাতা ছাড়া এটির শুটিং হবে বারুইপুর, বানতলা ও কৃষ্ণনগরে। - সূত্র: সংবাদ প্রতিদিন
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ