ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বাগদান সারলেন এনসিপি নেতা হান্নান মাসউদ

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সাবেক সংগঠক শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে বাগদান সেরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ
  • আপলোড সময় : ২০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:৫৮ সময়
  • আপডেট সময় : ২০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:৫৮ সময়
বাগদান সারলেন এনসিপি নেতা হান্নান মাসউদ ছবি : সংগৃহীত

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সাবেক সংগঠক শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে বাগদান সেরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ।


শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বাগদানের বিষয়টি নিশ্চিত করেন হান্নান মাসউদ।


এর আগে, গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তাদের বাগদান সম্পন্ন হয়। জানা গেছে, পারিবারিকভাবে স্বল্প পরিসরে তাদের এই বাগদান সম্পন্ন হয়েছে।


গত ২৮ ফেব্রুয়ারি জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়কদের ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগ করেন শ্যামলী সুলতানা জেদনী। তিনি সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ‘সংগঠক’ পদে ছিলেন।


হান্নান মাসউদ শুক্রবার সৌদি আরবে গেছেন। সেখানে এক সপ্তাহের বেশি অবস্থান করবেন। পরে পবিত্র ওমরা করবেন এবং দলীয় কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ