ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে তেলের দাম কম ছিল, পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম: জ্বালানি প্রতিমন্ত্রী এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায় মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন ভোট চলাকালে মস্কোয় ইউক্রেনের হামলা, তবুও পুতিনের দলের বড় জয় নজরুলের এমপি পদের বিষয়ে সংসদের চিঠির অপেক্ষায় ইসি ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির ইবিতে ফুটবল খেলা নিয়ে দুই বিভাগের সংঘর্ষে আহত ১০ ডায়ানার মৃত্যুর কদিন পর চার্লস বলেছিলেন, মানুষ ‘খুব শিগগির’ তাকে ভুলে যাবে

সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে আদালতের সিদ্ধান্ত দেখবে ইসি

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেছেন, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে ভাঙচুর চালানো অনাকাঙ্ক্ষিত। আদালতে বিষয়টা আছে, সেখানে
  • আপলোড সময় : ১৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৩৪ সময়
  • আপডেট সময় : ১৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৩৪ সময়
সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে আদালতের সিদ্ধান্ত দেখবে ইসি ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেছেন, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে ভাঙচুর চালানো অনাকাঙ্ক্ষিত। আদালতে বিষয়টা আছে, সেখানে যা সিদ্ধান্ত হবে তাই দেখবে ইসি।


বৃহস্পতিবার (১৮) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির অগ্রসর নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।


আখতার আহমেদ বলেন, ‎সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে ১৪টি রিট হয়েছে। আদালতে যা সিদ্ধান্ত হবে, সেই ব্যাপারে ইসি আস্থাশীল।


তিনি আরও বলেন, ২২ সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল ইসিতে আসবে।


আখতার আহমেদ বলেন, নির্বাচন সামগ্রী কেনাকাটার ৭০ শতাংশ কাজ প্রায় শেষ, এ মাসের মধ্যেই সব কেনাকাটা সম্পন্ন হবে। নির্বাচনের প্রস্তুতি পুরোদমে চলছে।


তিনি বলেন, ‎প্রবাসীদের ভোট দেয়ার জন্য রেজিস্ট্রেশন করতে একটি অ্যাপস তৈরি করা হয়েছে, নাম পোস্টাল ভোট বিডি। এটা মোবাইলে ইন্সটল করে এনআইডি'র মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে। আর বাংলাদেশ ডাক বিভাগ ব্যালট পাঠানোর কাজ করবে।


প্রবাসীরা নিবন্ধন করার পর ওই সময় দেশে থাকলেও তিনি সরাসরি ভোটে অংশ নিতে পারবেন না এ কথা জানিয়ে তিনি আরও বলেন, এছাড়াও সরকারি চাকরিজীবী ভোটে দায়িত্ব পালন করেন, আইনি হেফাজতে যারা আছেন তাদের জন্যও পদ্ধতি একই।


তিনি বলেন, ‎নতুন ২২টি রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়ে সিইসি কমিশন সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক