শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য দিচ্ছেন গণ-অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে তার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
এর আগে বুধবার প্রায় দেড় ঘণ্টা সাক্ষ্য দেন নাহিদ ইসলাম। আজ দ্বিতীয় দিনের সাক্ষ্য দিতে সকাল ১০টায় ট্রাইব্যুনালে হাজির হন মামলার সর্বশেষ এই সাক্ষী।
প্রথম দিনের জবানবন্দিতে ২০১৮ সালে কোটা প্রথা বাতিল, ২০১৯ সালের এক তরফা ডাকসু নির্বাচন, সবশেষে জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর আওয়ামী, ছাত্রলীগের দমন নিপীরণের বর্ণনা দেন নাহিদ ইসলাম।
এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এদিকে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও দুইজনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আজ আদেশ দিবেন ট্রাইব্যুনাল।
এছাড়া ট্রাইব্যুনাল-২ এ আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলায় তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে, সাক্ষ্য দিচ্ছেন দুই শহীদের পরিবার। সকালে এ মামলায় গ্রেফতার আটজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন