ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

জয়পুরহাটে ৭ ছাত্রদল নেতাকে বহিষ্কার

জয়পুরহাটে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ ছাত্রদলের ৭ নেতাকে বহিষ্কার
  • আপলোড সময় : ১৮ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১৭ সময়
  • আপডেট সময় : ১৮ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১৭ সময়
জয়পুরহাটে ৭ ছাত্রদল নেতাকে বহিষ্কার ছবি : সংগৃহীত

জয়পুরহাটে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ ছাত্রদলের ৭ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।


বুধবার (১৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জয়পুরহাট জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহম্মেদ পৃথিবী, যুগ্ম আহবায়ক সাগর চৌধুরী ও আহাদ হোসেন, জয়পুরহাট শহর ছাত্রদলের সদস্য সচিব হাসানুল বান্না হাসান ও যুগ্ম আহবায়ক সোহরাফ হোসেন ইমন এবং শহীদ জিয়া কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল করিম রাকিবকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।


জানাগেছে, গত ১৫ আগস্ট শুক্রবার সন্ধ্যায় জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিলকে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের এক এএসআইসহ অন্তত সাতজন আহত হন। পুলিশ ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। কাউন্সিল ঘিরে কলেজ এলাকায় উত্তেজনা দেখা দেওয়ায় কাউন্সিল করতে পারেননি কেন্দ্রীয় নেতারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস