ঢাকা | |
সংবাদ শিরোনাম :
স্পেসএক্সের প্রযুক্তিতে আকাশে ভাসবে টেসলার নতুন রোডস্টার, আনলেন ইলন মাস্ক 'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল শারদীয় দুর্গাপূজায় দেশ-বিদেশের সনাতন ধর্মাবলম্বীদের রাষ্ট্রপতির শুভেচ্ছা ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি, নতুন রোগী ভর্তি ১১৮১ জন রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির দাম চড়া, স্বস্তি নেই মাছ ও মুরগিতেও দুই-তিন সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি চূড়ান্ত হবে: অর্থমন্ত্রী পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল সিরাজগঞ্জে ট্রাকের গতিরোধ করে গ্যাস সিলিন্ডার লুট মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত

মোটরসাইকেলে বিশেষ কায়দায় গাঁজা বহন, মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেলের ভেতর বিশেষ কায়দায় ৫.১ কেজি গাঁজা বহনের সময় করুনা রায় (২৮) নামে এক মাদক কারবারিকে
  • আপলোড সময় : ১৮ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১৩ সময়
  • আপডেট সময় : ১৮ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১৩ সময়
মোটরসাইকেলে বিশেষ কায়দায় গাঁজা বহন, মাদক কারবারি গ্রেফতার ছবি : সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেলের ভেতর বিশেষ কায়দায় ৫.১ কেজি গাঁজা বহনের সময় করুনা রায় (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।


বুধবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার মায়ামনি মোড়ের সামনে থেকে মোটরসাইকেলটি আটক করে তল্লাশি করা হয়। এ সময়, মাদক পাওয়া গেলে মোটরসাইকেলসহ করুনা রায়কে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত করুনা রায়ের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নাওভাঙ্গা ইউনিয়নের করুসা ফেরুসা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত চন্দ্রকান্ত রায়ের ছেলে।


পুলিশ জানায়, মোটরসাইকেলের সিট কাভারের নিচে ও ট্যাংকের ভেতরে বিশেষ কায়দায় রাখা অবস্থায় মাদক উদ্ধার করা হয়। অভিযানে মোটরসাইকেল আরোহী করুনা রায়কে গ্রেফতার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।


বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তার সঙ্গে থাকা মাদকদ্রব্যের উৎস ও গন্তব্য সম্পর্কে পুলিশকে তথ্য প্রদান করছে। মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেয়া হবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা