ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মুশফিকের ফিফটিতে বড় লিডের পথে বাংলাদেশ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি ভারত কখনো মোদির মতো এমন কাপুরুষ দেখেনি: মুক্তির পর অভিজিৎ দিপকে ‘হু ইজ হাদি?’: নুরের মন্তব্যের তীব্র সমালোচনা রফিকুল ইসলাম মাদানির শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা নভেম্বরেই রোনালদোকে দলে ফেরাতে চান পর্তুগালের ফুটবলপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যবসায়িক প্রতিনিধিদলের সাক্ষাৎ, বিনিয়োগবান্ধব পরিবেশের আশ্বাস ‘ভয় পাইছে, ভয় পাইছে’: সাক্ষীর উদ্দেশ্যে পলক ছুটি ঘোষণা করে নতুন জাতীয় দিবসের পরিপত্র জারি সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল দিল্লি, চেন্নাইয়ে রোড শো করছেন মোদি

এবারের দুর্গাপূজা গতবারের চাইতে আরও বেশি উৎসবমুখর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এবারের আসন্ন দুর্গাপূজা গতবারের চাইতে আরও বেশি উৎসবমুখর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.)
  • আপলোড সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:৪০ সময়
  • আপডেট সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:৪০ সময়
এবারের দুর্গাপূজা গতবারের চাইতে আরও বেশি উৎসবমুখর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ছবি : সংগৃহীত

এবারের আসন্ন দুর্গাপূজা গতবারের চাইতে আরও বেশি উৎসবমুখর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।


বুধবার (১৭ সেপ্টেম্বর) আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিকেলে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর আয়োজনে সব ধরনের ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। তবু ২৪ ঘণ্টা পূজামণ্ডপ নজরদারিতে থাকবে।


তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পর থেকে একটি গোষ্ঠী নানাভাবে সনাতন ধর্মের মানুষকে উস্কে দেয়ার চেষ্টা করছে। তারা অপপ্রচার চালিয়েছে; ৫ লাখ হিন্দুধর্মালম্বী মানুষ দেশ থেকে পালিয়ে গেছে এবং কান্তজীর মন্দির ভেঙে ফেলা হয়েছে।


এদিকে, গুজব প্রতিরোধে সতর্ক থাকতে সংবাদকর্মীদের আহ্বান জানিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের মহাসচিব এস. এন. তরুণ দে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার