ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মী বরখাস্ত সৌদি-হুথি সংঘাত বন্ধে সহায়তা করতে চায় ইরান সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর কক্সবাজারে বেড়াতে গিয়ে ১০ পর্যটকের মৃত্যু, তদন্তে ৫ সদস্যের কমিটি দাম্পত্যে গভীর ভালোবাসার জন্য যেভাবে প্রার্থনা করবেন ১০ দিনের শিশু লড়ছে ডেঙ্গুতে মন্দিরে যাওয়ার পথে ট্রাক চাপায় প্রাণ গেল ১২ জনের, দুই পুলিশসহ আহত অনেকে তীব্র দাবানলে জ্বলছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের ইসরায়েলের নির্বাচনে ‘কিংমেকার’ কে এই আব্বাস, নেতানিয়াহুকেও সরিয়েছিলেন যিনি

ফ্যাসিবাদী শাসনামলে রোহিঙ্গা নীতি প্রচন্ড নিয়ন্ত্রিত ছিল: ফরহাদ মজহার

সাম্রাজ্যবাদী শক্তিদের দ্বারা ফ্যাসিবাদী শাসনামলে বাংলাদেশের রোহিঙ্গা নীতি প্রচন্ডভাবে নিয়ন্ত্রিত ছিল বলে মন্তব্য করেছেন চিন্তাবিদ ও কলামিস্ট ফরহাদ
  • আপলোড সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:২৭ সময়
  • আপডেট সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:২৭ সময়
ফ্যাসিবাদী শাসনামলে রোহিঙ্গা নীতি প্রচন্ড নিয়ন্ত্রিত ছিল: ফরহাদ মজহার ছবি : সংগৃহীত

সাম্রাজ্যবাদী শক্তিদের দ্বারা ফ্যাসিবাদী শাসনামলে বাংলাদেশের রোহিঙ্গা নীতি প্রচন্ডভাবে নিয়ন্ত্রিত ছিল বলে মন্তব্য করেছেন চিন্তাবিদ ও কলামিস্ট ফরহাদ মজহার। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে রোহিঙ্গা ইস্যুতে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।


তিনি বলেন, রোহিঙ্গাদের সমস্যাকে আমাদের একটি বৈশ্বিক সমস্যা হিসেবে দেখতে হবে। এটি শুধুমাত্র মানবতাবাদি সমস্যা নয়। এটি রাজনৈতিক ও সামরিক সমস্যা। পাশাপাশি এটি ভূরাজনৈতিক সমস্যাও বটে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নিতে হবে।


শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না বাংলাদেশ, বরং আশ্রিতদের নিজ মাতৃভূমিতে ফেরত পাঠানোর ব্যাপারে অঙ্গীকারবদ্ধ সরকার।


তিনি বলেন, সামনের বছর রোহিঙ্গারা তাদের নিজ দেশে চলে যেতে পারবে আশা করছি। আন্তর্জাতিক সহায়তা ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়। তবে কূটনৈতিকভাবে সরকার চেষ্টা চালাচ্ছে।


আরাকান রোহিঙ্গা ন্যাশনাল এলায়েন্সের (আরএনএ) চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, রাজনৈতিক বা দেশীয় হস্তক্ষেপ ছাড়া কোনো ধরনের প্রত্যাবর্তন সম্ভব হয় না।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ