ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা, সংসদে রুমিন ফারহানা হজ পালনে কর্মীদের বেতনসহ ১৫ দিনের ছুটি দেবে সৌদি আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: তারেক রহমান প্রাক্তনের প্রেমে মজেছেন হানিয়া আমির ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালের দেয়াল ধসে ৭ জনের মৃত্যু শিক্ষকদের হেনস্তা করায় ছাত্রদলের ৩ নেতাকে বহিষ্কার, সভাপতির পদ স্থগিত জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা, গুমসহ ১ হাজার ৮৫৫ মামলা

খুলনা বিএনপির সদস্য সচিব বাবুর বাড়িতে গুলি বর্ষণ ও ককটেল নিক্ষেপ

খুলনায় জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে গুলি বর্ষণ ও ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর)
  • আপলোড সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৪০ সময়
  • আপডেট সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৪০ সময়
খুলনা বিএনপির সদস্য সচিব বাবুর বাড়িতে গুলি বর্ষণ ও ককটেল নিক্ষেপ ছবি : সংগৃহীত

খুলনায় জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে গুলি বর্ষণ ও ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রূপসা উপজেলার আইচগাতী গ্রামে এ ঘটনা ঘটে।


বাবুর স্ত্রী ফারিয়া আফরোজ লিসা বলেন, মঙ্গলবার রাতে কয়েকজন যুবক তাদের বাড়ি লক্ষ্য করে পরপর তিনটি ককটেল নিক্ষেপ করে। এ সময় বিস্ফোরণের বিকট শব্দে বাবুর ছোট ভাই লিটন বাইরে উঁকি দিলে তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোঁড়ে দুর্বৃত্তরা। এরপর দুর্বৃত্তরা সেখান থেকে পালিয়ে যান।


পরিবারের সদস্যরা জানান, আবু হোসেন বাবু প্রায় নয় মাস ধরে অসুস্থ রয়েছেন। এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা নিশ্চিত জানেন না তারা। এই ঘটনার পর থেকে পরিবারের সবাই বেশ আতঙ্কে রয়েছেন।


এদিকে, এই ঘটনার পর একটি সিসিটিভি ফুটেজ যমুনা টেলিভিশনের হাতে এসেছে। তাতে দেখা যায়, অল্প বয়সী কয়েকজন ছেলে গুলি ও বোমার বিস্ফোরণ ঘটিয়ে খুব ধীরে বাড়ির সামনের গলি দিয়ে বেরিয়ে যাচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ মেয়াদি উন্নয়নের লক্ষ্যে বিসিবি নির্বাচনে লড়বেন তামিম

দীর্ঘ মেয়াদি উন্নয়নের লক্ষ্যে বিসিবি নির্বাচনে লড়বেন তামিম