ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠালেই আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ ‘আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই’ অন্তর্বর্তী সরকারের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে জোর করে স্লোগান দেওয়ানোর চেষ্টা, বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা-প্রতিবাদ: নাসীরুদ্দীন পাটওয়ারী বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা ইতালিতে বাঁধনের ওপর হামলার নিন্দা জানালেন ছাত্রদল সভাপতি জুলাই আন্দোলনে স্বামীর মৃত্যুর সাক্ষ্য দেওয়ায় মেয়েকে ধর্ষণ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী

জন্ডিসে আক্রান্ত মাদ্রাসা শিক্ষার্থীকে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ

জন্ডিসে আক্রান্ত হয়ে তিনদিন অনুপস্থিত ছিলেন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র আসাদুল ইসলাম (৮)। আর এ কারণে তাকে হাত-পা বেঁধে
  • আপলোড সময় : ৭ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ৪:৫২ সময়
  • আপডেট সময় : ৭ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ৪:৫২ সময়
জন্ডিসে আক্রান্ত মাদ্রাসা শিক্ষার্থীকে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ ছবি : সংগৃহীত
জন্ডিসে আক্রান্ত হয়ে তিনদিন অনুপস্থিত ছিলেন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র আসাদুল ইসলাম (৮)। আর এ কারণে তাকে হাত-পা বেঁধে বেধড়ক মারপিটের অভিযোগ উঠেছে শিক্ষক মাওলানা ইকবাল হোসাইনের বিরুদ্ধে। আহত অবস্থায় আসাদুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত রোববার (৩ সেপ্টেম্বর) রাতে পাবনার সাঁথিয়া উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের হাড়িয়াকাহন বাইতুল উলুম নুরানী হাফিজিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে। আহত আসাদুল ওই মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী এবং হারিয়াকাহন গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

বুধবার (৬ সেপ্টম্বর) দুপুরে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় আহত ছাত্র আসাদুল চিকিৎসাধীন রয়েছে।

সেখানে উপস্থিত আসাদুলের স্বজনরা জানান, জন্ডিস হওয়ার কারণে তিনদিন মাদরাসায় অনুপস্থিত ছিল আসাদুল। গত রোববার (৩ সেপ্টম্বর) রাত ১১টার দিকে তার দুই সহপাঠী সজিব ও সিয়ামকে দিয়ে বাড়ি থেকে ডেকে পাঠায় মাদরাসার ওই শিক্ষক মাওলানা ইকবাল হোসাইন। আসাদুল মনে করেছে সিয়াম তার কাছে টাকা পেত সেজন্য এসেছে। পরে আসাদুলের মা শোভা খাতুন পাওনা ১০০ টাকা দিয়ে দেয় সিয়ামকে দেওয়ার জন্য। আসাদুল তার বাড়ির সামনে সিয়ামকে টাকা দেয়ার জন্য গেলে সেখানে তার হুজুর মাওলানা ইকবাল হোসেনকেও সেখানে উপস্থিত দেখতে পায়।

এ সময় মাওলানা ইকবাল আসাদুলকে জিজ্ঞাসা করে এতদিন মাদরাসায় অনুপস্থিত কেন? আসাদুল অসুস্থ্যতা কথা জানালে তিনি ক্ষিপ্ত হয়ে তাকে হাত ধরে টেনে মাদ্রাসায় নিয়ে রশি দিয়ে হাত-পা বেঁধে, মাথা টেবিলের নীচে দিয়ে কোমড়ের নিচে বেত এবং স্টিলের স্কেল দিয়ে বেধড়ক মারপিট করে। এক পর্যায়ে আসাদুল নিস্তেজ হয়ে গেলে তাকে হাত পা বেঁধে কাঁথা দিয়ে ঢেকে রাখেন ওই শিক্ষক। পরে আসাদুলের মা খবর পেয়ে দৌঁড়ে মাদ্রাসায় গিয়ে ছেলেকে খুঁজাখুঁজি করেন। না পেয়ে শিক্ষককে জিজ্ঞাসা করেন তার ছেলে আসাদুল কোথায়?

মাওলানা ইকবাল তাকে জানান ছেলে তো বাড়ি চলে গেছে। পরে তিনি এদিক ওদিক খোঁজাখুঁজি করে দেখতে পান মাদ্রাসার ভেতরে কাঁথার নীচে শুয়ে ছেলে আসাদুল কাতরাচ্ছে। তাকে উদ্ধার করে ওই দিনগত রাত একটার দিকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করে তার পরবিার।

আসাদুলের মা শোভা খাতুন বলেন, আমার ছেলের জন্ডিস ধরা পড়ায় তাকে আমরা মাদ্রাসায় যেতে দেইনি। আমি যদি ওই সময় দ্রুত না যাই তাহল হয়তো আমার ছেলে মারা যেত। কোন মানুষ হয়ে এভাবে কোন শিশু সন্তানকে মারতে পারে? ওই হুজুরের মনে হয় কোন সন্তান নাই! থাকলে এভাবে অমানবিক নির্যাতন করতো না।

আসাদুল এর বাবা আনোয়ার হোসেন বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষ থানায় অভিযোগ দিতে নিষেধ করেছে। তাই আর অভিযোগ দেয়া হয়নি।

অভিযুক্ত মাদরাসা শিক্ষক মাওলানা ইকবাল হোসেন পলাতক এবং তার মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আশরাফ আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদ্রাসার পক্ষ থেকে ওই শিক্ষার্থীর যাবতীয় চিকিৎসার দায়িত্ব নেয়া হয়েছে। পরে ঘটনার মিমাংসা করে দেয়া হয়েছে।

সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) আব্দুল্লাহ আল মামুন জানান, শিশুটিকে যেদিন নিয়ে আসে সেদিন তার অবস্থা খুবই নাজুক ছিল। সে প্রচুর ভয় পেয়েছে। পরবর্তীতে যেন জটিল কোন সমস্য না হয় সেজন্য তাকে নিবির পর্যবেক্ষনে রাখা হয়েছে। তবে মারপিটের জখম শুকাতে সময় লাগবে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীকে মারধরের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি, পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের