নীলফামারীতে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি বার্তা ২৪.কমকে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক(নি.) মো. আকতার হোসেন ।
আটকৃতরা হলেন, নীলফামারী সদরের সর্দারপাড়া গ্ৰামের মো. হানিফে স্ত্রী মোছা. লিপি বেগম (৩০)। ও পিতা-মৃত হেলাল এর ছেলে মো. হানিফ (৪২)।
জেলা গোয়েন্দা পুলিশ জানান, জেলা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আভিযানিক দল নীলফামারী থানাধীন দোনদরী সর্দারপাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানে একজনের দেহ তল্লাশি করে কোমড়ের ডান পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং অপরজনের দেহ তল্লাশি করে ১৪ (চৌদ্দ) পিস ইয়াবা ট্যাবলেটসহ সর্বমোট ৫৪ (চুয়ান্ন) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় গোয়েন্দা পুলিশ দুইজনকে আটক করে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক (নি.) মো. আকতার হোসেন বার্তা ২৪.কমকে বলেন, সোমবার রাতে তাদেরকে অভিযান পরিচালনা করে আটক করা হয় । মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুজু করা হয়েছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন