ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী মুক্তি পেয়েছেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন ভারত ছাড়ার নির্দেশে পেছাতে পারে ইমরান খানের কামব্যাক সিনেমা দেশে এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে: জামায়াত আমির ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে বিপাকে ইনফান্তিনো আইনজীবী পরিচয় দিলেও বার পরীক্ষায় ফেল করেছিলেন মার্কিন প্রেস সচিব 'বাড়ি ফিরে যাও', যুক্তরাজ্যে ভারতীয় তিন শিক্ষার্থীকে হেনস্তা

পিআর পদ্ধতির নির্বাচন রাজনীতির জন্য ভয়ঙ্কর হতে পারে: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন এই দেশে সম্ভব নয়। রাজনৈতিক হীন উদ্দেশে বা
  • আপলোড সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:৩৭ সময়
  • আপডেট সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:৩৭ সময়
পিআর পদ্ধতির নির্বাচন রাজনীতির জন্য ভয়ঙ্কর হতে পারে: সালাহউদ্দিন ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন এই দেশে সম্ভব নয়। রাজনৈতিক হীন উদ্দেশে বা কিছু আসন বেশি পেতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, আগামী দিনের রাজনীতির জন্য ভয়ঙ্কর হতে পারে।’


মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।


সালাহউদ্দিন বলেন, আগামী জাতীয় নির্বাচন বিলম্বিত বা বাধাগ্রস্ত করার যেকোনো ষড়যন্ত্র জনগণ প্রত্যাখ্যান করবে। ঐকমত্য কমিশনের সূচিতে নিম্নকক্ষে পিআর পদ্ধতির প্রস্তাব না থাকলেও রাজনৈতিক উদ্দেশে কেউ আন্দোলনে নামলে রাজনৈতিকভাবেই তা মোকাবিলা করবে বিএনপি।


এদিকে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত। দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ তাহের সোমবার জানান, আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল, ১৯ সেপ্টেম্বর সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং ২৬ সেপ্টেম্বর জেলা-উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী।


সৈয়দ আবদুল্লাহ তাহের বলেন, ‘২৫টি রাজনৈতিক দল পিআরের পক্ষে। যারা পিআর চায় তাদের সঙ্গে যোগাযোগ করছে জামায়াতে ইসলামী। সরকার যদি এটা না মানে তবে আন্দোলনে যাবে জামায়াত।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ

ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ