ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক ও কলসেবা চেয়ে আইনি নোটিশ ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয় সড়ক দুর্ঘটনার কবলে পল্লী বিদ্যুতের গাড়ি, কর্মীর মৃত্যু প্রতিমন্ত্রীর গাড়ীর ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে শৈথিল্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ ব্যাটারদের ব্যর্থতার দিনে বোলারদের নৈপুণ্যে এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ ‘জাতিসংঘের স্বার্থেই কাজ করব, বাইরের কারও নির্দেশনা নেব না’: শপথে ড. খলিলুর রহমান সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সিঙ্গাপুরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোক

দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি

বাংলাদেশ সরকার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শর্তসাপেক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপসচিব এস এইচ
  • আপলোড সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৪:৪১ সময়
  • আপডেট সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৪:৪১ সময়
দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি
বাংলাদেশ সরকার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শর্তসাপেক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩৭টি প্রতিষ্ঠানকে এই অনুমতি দেওয়া হয়েছে। রপ্তানি কার্যক্রমে কিছু শর্ত আরোপ করা হয়েছে।

শর্তগুলো হলো:

  1. রপ্তানি নীতি ২০২৪-২৭ এর বিধি-বিধান অনুসরণ করতে হবে।
  2. অনুমতির মেয়াদ ১৬ সেপ্টেম্বর ২০২৫ থেকে ০৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত কার্যকর থাকবে।
  3. শুল্ক কর্তৃপক্ষ রপ্তানিযোগ্য পণ্যের যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করবে।
  4. পরবর্তী আবেদনের ক্ষেত্রে পূর্ববর্তী অনুমোদিত পরিমাণের পরিপূর্ণ তথ্য প্রমাণক দাখিল করতে হবে।
  5. অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি রপ্তানি করা যাবে না।
  6. প্রতিটি পণ্যচালান রপ্তানির সময় শুল্ক কর্তৃপক্ষ ASYCUDA World System পরীক্ষা করে নিশ্চিত করবেন যাতে অনুমোদিত পরিমাণের অতিরিক্ত পণ্য রপ্তানি না হয়।
  7. এই অনুমতি হস্তান্তরযোগ্য নয়, এবং অনুমোদিত রপ্তানিকারক নিজে রপ্তানি না করে অন্য কোনো প্রতিষ্ঠানে Sub-Contract প্রদান করতে পারবেন না।
  8. সরকার প্রয়োজনে যেকোনো সময় এ রপ্তানি অনুমতি বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে।

এ অনুমতির মাধ্যমে বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রপ্তানির সুযোগ প্রদান করেছে, তবে যথাযথ নিয়ম এবং শর্ত মেনে এই রপ্তানি কার্যক্রম পরিচালনা করতে হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের