ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার ঘোষণা লুক্সেমবার্গের

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে লুক্সেমবার্গ। জাতিসংঘের সাধারণ পরিষদে ফ্রান্স ও যুক্তরাজ্যের সাথে দেয়া হবে এই ঘোষণা।
  • আপলোড সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১১:৫১ সময়
  • আপডেট সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১১:৫১ সময়
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার ঘোষণা লুক্সেমবার্গের ছবি : সংগৃহীত

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে লুক্সেমবার্গ। জাতিসংঘের সাধারণ পরিষদে ফ্রান্স ও যুক্তরাজ্যের সাথে দেয়া হবে এই ঘোষণা। দেশটির পার্লামেন্টারি কমিশনকে বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী।


সোমবার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এমনটাই জানায় রাজনীতি বিষয়ক সংবাদমাধ্যম পলিটিকো। এতে বলা হয়, চলতি মাসের শেষ দিকেই আসবে এ সংক্রান্ত সিদ্ধান্ত।


এর আগে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার ঘোষণা দেয় ফ্রান্স, বেলজিয়াম, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ।


গত জুলাই মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ঘোষণা করেছিলেন, ফ্রান্স ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চায়। একই মাসে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারও এই ধরনের ইচ্ছা প্রকাশ করেছিলেন।


স্টারমার বলেছিলেন, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ব্রিটেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে, যদি ইসরায়েল সরকার গাজার ভয়াবহ পরিস্থিতির অবসান ঘটাতে, যুদ্ধবিরতিতে সম্মত হতে এবং দীর্ঘমেয়াদী শান্তির প্রতিশ্রুতিবদ্ধ হতে ব্যর্থ হয়। পরে একে একে অন্যান্য দেশও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার পরিকল্পনার ইঙ্গিত দেয়।


অপরদিকে, গত ১৬ আগস্ট রাতে ইসরায়েল গাজা শহর দখলের লক্ষ্যে পূর্ণমাত্রায় স্থল অভিযান শুরু করে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, মার্কিন যুক্তরাষ্ট্র এই অভিযানকে পূর্ণ সমর্থন করেছিল। যদিও তা দ্রুত সম্পন্ন করতে তাগাদা দিয়েছিল তাদের ভ্রাতৃপ্রতিম দেশটিকে।


উল্লেখ্য, বর্তমানে ১৪৭টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। যা পুরো বিশ্বের ৭৫ শতাংশ। যদিও এত এত সমর্থন থামাতে পারছে না গাজার গণহত্যা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ