ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

৪ অক্টোবর বিসিবি নির্বাচন: প্রস্তুতি চূড়ান্ত, লড়বেন তামিম-বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরবর্তী পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৪ অক্টোবর। নির্বাচনের সম্ভাব্য সময় অক্টোবরের প্রথম
  • আপলোড সময় : ১৪ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:৫৮ সময়
  • আপডেট সময় : ১৪ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:৫৮ সময়
৪ অক্টোবর বিসিবি নির্বাচন: প্রস্তুতি চূড়ান্ত, লড়বেন তামিম-বুলবুল ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরবর্তী পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৪ অক্টোবর। নির্বাচনের সম্ভাব্য সময় অক্টোবরের প্রথম সপ্তাহে হবে বলে এর আগেই জানিয়েছিলেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। সেই পরিকল্পনা অনুযায়ী ১৩ সেপ্টেম্বর মিরপুরে বিসিবি কর্তৃপক্ষের সঙ্গে নির্বাচন কমিশনের একটি বৈঠকে চূড়ান্ত করা হয় নির্বাচনের দিনক্ষণ।


বিসিবি ইতোমধ্যে তিন সদস্যবিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করেছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেনকে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর সঙ্গে রয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর অতিরিক্ত আইজিপি সিবগাত উল্লাহ এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক, যিনি যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা। এই কমিশনের সদস্যরা বিসিবির সঙ্গে নির্বাচনসংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং একটি পূর্ণাঙ্গ সময়সূচি প্রণয়ন করেছেন।


নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে ২০ সেপ্টেম্বর, যেদিন ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করা হবে। ২১ সেপ্টেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। ২২ ও ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র উত্তোলনের সময় নির্ধারণ করা হয়েছে। প্রার্থীদের মনোনয়ন জমা দিতে হবে ২৫ সেপ্টেম্বরের মধ্যে।


২৬ সেপ্টেম্বর প্রার্থীদের যাচাই-বাছাই শেষে প্রকাশ করা হবে প্রার্থীতালিকা। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারবেন এবং সেদিনই পোস্টাল ও ই-ব্যালট বিতরণ করা হবে। ৪ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি জানানো হবে প্রাথমিক ফলাফল, আর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ৫ অক্টোবর।


এই নির্বাচনে বিসিবির মোট ২৫ জন পরিচালক নির্বাচিত হবেন তিনটি ভিন্ন ক্যাটাগরি থেকে। প্রথম ক্যাটাগরিতে বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর প্রতিনিধিদের মধ্যে থেকে ১০ জন নির্বাচিত হবেন। দ্বিতীয় ক্যাটাগরিতে ক্লাব প্রতিনিধিদের মধ্যে থেকে নির্বাচিত হবেন ১২ জন পরিচালক। তৃতীয় ক্যাটাগরিতে নির্বাচিত হবেন সাবেক অধিনায়ক ও বিভিন্ন ক্রীড়াপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্য থেকে একজন। পাশাপাশি, জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হবেন আরও ২ জন পরিচালক। এই ২৫ জন পরিচালকের মধ্য থেকেই পরবর্তীতে নির্বাচিত হবেন বিসিবির সভাপতি।


এবারের নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। একই সঙ্গে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও নির্বাচন করবেন বলে জানিয়েছেন। তবে বিসিবির সাবেক দুই পরিচালক আকরাম খান ও মাহবুব আনাম এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন না।


দেশের ক্রিকেট প্রশাসনে নতুন নেতৃত্ব কে আসছেন, সেটি জানতে অপেক্ষা এখন ৪ অক্টোবর পর্যন্ত।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’