ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক দেশের সব ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী মুক্তি পেয়েছেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন ভারত ছাড়ার নির্দেশে পেছাতে পারে ইমরান খানের কামব্যাক সিনেমা দেশে এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে: জামায়াত আমির

জুলাই জাতীয় সনদ দেশের রাজনীতিবিদদের ঐক্যের দলিল: ড. আলী রীয়াজ

সম্মিলিত প্রচেষ্টায় একটি জাতীয় সনদ প্রস্তুত হয়েছে, যা বাংলাদেশের রাজনীতিবিদদের ঐক্যের একটি দলিল— এমন মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য
  • আপলোড সময় : ১৪ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৪:১৯ সময়
  • আপডেট সময় : ১৪ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৪:১৯ সময়
জুলাই জাতীয় সনদ দেশের রাজনীতিবিদদের ঐক্যের দলিল: ড. আলী রীয়াজ ছবি : সংগৃহীত

সম্মিলিত প্রচেষ্টায় একটি জাতীয় সনদ প্রস্তুত হয়েছে, যা বাংলাদেশের রাজনীতিবিদদের ঐক্যের একটি দলিল— এমন মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।


রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এ কথা বলেন তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা।


ড. আলী রীয়াজ বলেন, দলগুলোর মধ্যে যে সহযোগীতার ধারা তৈরি হয়েছিল, সামনের মাসগুলোতে তা অক্ষুণ্ণ রেখে চূড়ান্ত পরিণতিতে পৌঁছাতে পারবো।


তিনি বলেন, এটি কমিশনের প্রত্যাশা। এজন্য রাজনৈতিক দলগুলোর ঐক্য অপরিহার্য। পরাজিত ফ্যাসিবাদি শক্তি এখনও চায়, এ প্রক্রিয়া যেন সফল না হয়।


গত ১১ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সবশেষ বৈঠক করেছিল কমিশন। সেদিন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।


কমিশনের মতে, জুলাই সনদ কেবল রাজনৈতিক সংস্কারের রূপরেখাই নয়- এটি দীর্ঘমেয়াদী একটি রোডম্যাপ। যা দেশের গণতন্ত্র ও সুশাসনের ভিত্তি শক্তিশালী করবে। তবে কার্যকর করতে হলে প্রয়োজন সর্বাত্মক রাজনৈতিক ঐকমত্য।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ

ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ