ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

নৌবাহিনী প্রধানের সঙ্গে মালদ্বীপের সেনাপ্রধানের সাক্ষাৎ

নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান মেজর জেনারেল
  • আপলোড সময় : ১৪ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৩৩ সময়
  • আপডেট সময় : ১৪ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৩৩ সময়
নৌবাহিনী প্রধানের সঙ্গে মালদ্বীপের সেনাপ্রধানের সাক্ষাৎ ছবি : সংগৃহীত

নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমি।


রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে নৌবাহিনী সদরদফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আলোচনায় দুই দেশের মধ্যকার পেশাগত ও সামরিক প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে ফলপ্রসু আলাপ হয়। বাংলাদেশ ও মালদ্বীপ সশস্ত্র বাহিনীর সম্পর্ক আরো জোরদার করতে পারস্পারিক সহায়তার আশ্বাস দেয়া হয়।


আলোচনায় আরও অংশ নেন মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স ও মালদ্বীপ হাইকমিশনের প্রতিনিধিদল, নৌ ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা । এর আগে, মালদ্বীপ ন্যশনাল ডিফেন্স ফোর্স প্রধান শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ও গার্ড অব অনার গ্রহন করেন।


প্রসঙ্গত, বাংলাদেশ সেনা ও বিমানবাহিনী প্রধানের সাথেও সাক্ষাৎ করেছেন মেজর জেনারেল ইব্রাহিম হিলমি। মালদ্বীপ ডিফেন্স ফোর্সের প্রতিনিধিদলটি ঢাকায় ন্যশনাল ডিফেন্স কলেজ, বাংলাদেশ মেশিন ট্যুলস ফ্যাক্টরি, বাংলাদেশ নেভাল একাডেমি পরিদর্শন করবে। তিনদিনের সফর শেষে ১৭ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবেন মালদ্বীপ ন্যশনাল ডিফেন্স ফোর্সের প্রতিনিধি দল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস