ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে ১৪ হাজার শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের বদলি স্থগিত আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

জাকসুর ফল ঘোষণার সময় শিক্ষার্থীদের মুজিববাদ মুর্দাবাদ স্লোগান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও আবাসিক হল সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশের মুহূর্তে “মুজিববাদ নিপাত যাক” শ্লোগানে
  • আপলোড সময় : ১৪ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:৫৩ সময়
  • আপডেট সময় : ১৪ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:৫৩ সময়
জাকসুর ফল ঘোষণার সময় শিক্ষার্থীদের মুজিববাদ মুর্দাবাদ স্লোগান ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও আবাসিক হল সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশের মুহূর্তে “মুজিববাদ নিপাত যাক” শ্লোগানে মুখরিত হয়ে ওঠে সিনেট ভবন।


শনিবার বিকেলে সিনেট ভবনে এ শ্লোগান দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সে সময় পুরো মিলনায়তন শিক্ষক, শিক্ষার্থী ও সংবাদকর্মীতে ভরে যায়। ফলাফল ঘোষণার দায়িত্বে থাকা উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল আহমেদকে কিছুক্ষণ মাইক্রোফোন হাতে নিশ্চুপ থাকতে দেখা যায়।


এর পূর্বে শিক্ষার্থীরা “শেখ হাসিনার বিচার চাই” এবং “ফ্রি ফ্রি প্যালেস্টাইন” শ্লোগান তোলে। পাশাপাশি ফলাফল ঘোষণার আগে শাপলা চত্বর ও বিডিআর বিদ্রোহে নিহতদের হত্যাকাণ্ডের বিচার দাবি করে তারা।


উল্লেখযোগ্য যে, জাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন পরিষদের প্রার্থী আব্দুর রশিদ জিতু। অন্যদিকে, সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয় অর্জন করেছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মাজহারুল ইসলাম। একই প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয়ী হয়েছেন আয়েশা সিদ্দিকা মেঘলা।


গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু ভিপি পদে স্বতন্ত্র সম্মিলন পরিষদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। অপরদিকে সমন্বিত শিক্ষার্থী জোট নামে পরিচিত শিবির-সমর্থিত প্যানেল থেকে লড়েন আরিফ উল্লাহ আদিব। যদিও আদিব ভিপি পদে পরাজিত হন, তবে সম্পাদকীয় ১৯ আসনের মধ্যে ১৫টিতেই জয় লাভ করেছে এ প্যানেল। পাশাপাশি কার্যনির্বাহী সদস্যের ৬টির মধ্যে ৫টি পদও তাদের দখলে গেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?