ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি

বাসন্ডা নদী থেকে বিডিআর সদস্যের ভাসমান লাশ উদ্ধার

ঝালকাঠির বাসন্ডা নদী থেকে সাবেক বিডিআর সদস্য মো. হারুন অর রশিদ হাওলাদারের (৫৮) ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
  • আপলোড সময় : ১৪ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:১ সময়
  • আপডেট সময় : ১৪ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:১ সময়
বাসন্ডা নদী থেকে বিডিআর সদস্যের ভাসমান লাশ উদ্ধার ছবি : সংগৃহীত

ঝালকাঠির বাসন্ডা নদী থেকে সাবেক বিডিআর সদস্য মো. হারুন অর রশিদ হাওলাদারের (৫৮) ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঝালকাঠি পৌর এলাকার ইছানীল গ্রামের মোনতাজ উদ্দিন হাওলাদারের ছেলে।


পুলিশ ও স্বজনরা জানায়, শনিবার (১৩ সেপ্টেম্বর) ফজরের নামাজ পড়তে বের হওয়ার পর নিখোঁজ হন হারুণ। ১২ ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসন্ডা নদীতে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।


হারুনের ছেলে সাহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘বাবার সঙ্গে সৎ ভাইদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে একটি সাত ধারার মামলাও চলছে। জমির বিরোধকে কেন্দ্র করে পলিকল্পিতভাবে এ হত্যা করা হয়েছে বলে দাবি ছেলে সাহারুলের।


এ ব্যাপারে ঝালকাঠির সদর থানার উপপরিদর্শক (এসআই) মিলন মল্লিক বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে হারুন অর রশিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। এ অন্যান্য আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস