ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কালো মাস্ক পরে কেন খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক ইরানের সঙ্গে চুক্তির নথি ইসরায়েলকে দেখাতে চায় না যুক্তরাষ্ট্র হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’ শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী খেটে খাওয়া মানুষের জন্য দেওয়া বাজেটকে অনেকে চানাচুর বলে: প্রধানমন্ত্রী জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ‘হাজারি গুড়’ চাঁপাইনবাবগঞ্জে প্রাচীন প্রত্নস্থল পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মায়ের প্রতি হালান্ডের অন্যরকম ভালোবাসা এমবাপ্পের রেকর্ড গড়া ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ শুরু ফ্রান্সের সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

রক্তদাতা সংগঠন কণিকার নেতৃত্বে আফিফ-মায়া

রক্তদাতা সংগঠন কণিকার নতুন নেতৃত্বে নির্বাচিত হয়েছেন আফিফ ইকবাল ও মায়া খানম। আফিফ সভাপতি এবং মায়া সাধারণ সম্পাদক
  • আপলোড সময় : ১৪ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৫৯ সময়
  • আপডেট সময় : ১৪ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৫৯ সময়
রক্তদাতা সংগঠন কণিকার নেতৃত্বে আফিফ-মায়া ছবি : সংগৃহীত

রক্তদাতা সংগঠন কণিকার নতুন নেতৃত্বে নির্বাচিত হয়েছেন আফিফ ইকবাল ও মায়া খানম। আফিফ সভাপতি এবং মায়া সাধারণ সম্পাদক হিসেবে আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।


শনিবার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সংগঠনের ১২তম বার্ষিক সাধারণ সভায় ত্রয়োদশ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।


সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি সাইফুল্লাহ মুনির ও সহ-প্রতিষ্ঠাতা সাঈদ আহমেদ নাসিফ। বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন দ্বাদশ কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আয়েশা আকতার । সভাপতি মো. ফরহাদুল ইসলাম নতুন সদস্যদের প্রতি প্রত্যাশা ব্যক্ত করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।


সভায় সহ-প্রতিষ্ঠাতা সাঈদ আহমেদ নাসিফ সংগঠনের শুরুর স্মৃতিচারণ করেন এবং মানবতার সেবায় নতুন কমিটিকে অঙ্গীকারবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


এরপর সহ-প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকালীন সভাপতি সাইফুল্লাহ মুনির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন। ত্রয়োদশ কার্যনির্বাহী কমিটির সভাপতি হন আফিফ ইকবাল, সাধারণ সম্পাদক মায়া খানম, সাংগঠনিক সম্পাদক নাহিদা আক্তার জেলী, অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা, অফিস সম্পাদক পার্থিব বড়ুয়া, প্রচার সম্পাদক অংকিতা চক্রবর্তী এবং ক্যাম্পেইন সম্পাদক সৌরভ চৌধুরী।


নতুন কমিটির সদস্যদের সাংগঠনিক শপথ পাঠ করান সহ-প্রতিষ্ঠাতা সাঈদ আহমেদ নাসিফ। অনুষ্ঠানে নবনির্বাচিত নেতারা মানবতার সেবায় কণিকার কার্যক্রম আরও প্রসারিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।


প্রতিষ্ঠাকালীন সভাপতি সাইফুল্লাহ মুনির নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, নতুন নেতৃত্বের হাত ধরে কণিকা আরও এগিয়ে যাবে।


কণিকার নতুন নেতৃত্বের প্রতি সংগঠনের সক্রিয় সদস্যরা আশাবাদ ব্যক্ত করেন যে, রক্তদানসহ মানবিক কর্মকাণ্ডের পরিসর আগের চেয়ে আরও সমৃদ্ধ হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল