ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের শুল্ক ফেরত প্রক্রিয়া শুরু, ভোক্তারা পাচ্ছেন না সরাসরি সুবিধা পঞ্চগড় সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ৮ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ রাবিতে ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ লেখা দেয়ালের সামনে ফটোসেশন করলো শিবির বান্দরবানে অস্ত্রের মুখে তিনজনকে ধরে নিয়ে গেছে দুর্বৃত্তরা দুই রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল আপনি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি, হান্নান মাসউদকে স্পিকার জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিরোধীদলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী ভারত থেকে পাইপলাইনে আসছে আরও সাত হাজার টন ডিজেল জামালপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

রাশিয়ায় আঘাত হানলো ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

রাশিয়ার কামচাটকা অঞ্চলের পূর্ব উপকূলের কাছাকাছি একটি অঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত করেছে। শনিবার (১৩
  • আপলোড সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:১ সময়
  • আপডেট সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:১ সময়
রাশিয়ায় আঘাত হানলো ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

রাশিয়ার কামচাটকা অঞ্চলের পূর্ব উপকূলের কাছাকাছি একটি অঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত করেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। জানায়, ভূমিকম্পটির উৎপত্তি ছিল ভূ-পৃষ্ঠের ৪০ কিলোমিটার গভীরে। খবর রয়টার্সের।


তবে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, রাশিয়ার কামচাটকা অঞ্চলের পূর্ব উপকূলের কাছাকাছি একটি অঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত করেছে। ভূমিকম্পটি ১০ কিমি (৬.২ মাইল) গভীরে হয়েছে। 


কম্পনের পরপরই জারি করা হয় সুনামি সতর্কতা। তবে এখনও প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।


এর আগে গত জুলাইয়ে এই একই অঞ্চলে আঘাত হানে ৮ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প। যার প্রভাবে পুরো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামির সতর্কতা জারি করা হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ