ঢাকা | |

নারীকে গলা কেটে হত্যার পর গোসল করে পালাল চোর

ভারতের হায়দ্রাবাদে এক নারীকে গলা কেটে হত্যা করেছে চোরেরা। ৫০ বছর বয়সী রেণু আগরওয়ালকে তার বাড়িতে বেঁধে প্রথমে
  • আপলোড সময় : ১১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৪১ সময়
  • আপডেট সময় : ১১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৪১ সময়
নারীকে গলা কেটে হত্যার পর গোসল করে পালাল চোর ছবি : সংগৃহীত

ভারতের হায়দ্রাবাদে এক নারীকে গলা কেটে হত্যা করেছে চোরেরা। ৫০ বছর বয়সী রেণু আগরওয়ালকে তার বাড়িতে বেঁধে প্রথমে প্রেসার কুকার দিয়ে আঘাত করা হয়। এরপর ছুরি ও কাঁচি দিয়ে তার গলা কেটে হত্যা করা হয়।


পুলিশ জানিয়েছে, চোরেরা হত্যার পর রেণুর বাড়ি থেকে প্রায় ৪০ গ্রাম সোনা এবং নগদ ১ লাখ রুপি লুট করে। পালানোর আগে তারা বাড়িতে গোসল করে এবং রক্তমাখা পোশাক ফেলে যায়।


ঘটনাটি ঘটেছে সাইবারাবাদের সোয়ান লেক অ্যাপার্টমেন্টে। রেণুর স্বামী বিকেলে বাড়ি ফিরে তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং কুকাটপল্লি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। তদন্তের অংশ হিসেবে সিসিটিভি ফুটেজ, ফরেনসিক প্রমাণ এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা