ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

সাতক্ষীরায় স্বচ্ছ প্রক্রিয়ায় ২৮ পুলিশ কনস্টেবল চূড়ান্ত

সাতক্ষীরায় স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুলিশ কনস্টেবল পদে প্রাথমিকভাবে ২৮ জনকে চূড়ান্ত করা হয়েছে।বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে
  • আপলোড সময় : ১১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:৪৯ সময়
  • আপডেট সময় : ১১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:৪৯ সময়
সাতক্ষীরায় স্বচ্ছ প্রক্রিয়ায় ২৮ পুলিশ কনস্টেবল চূড়ান্ত ছবি : সংগৃহীত

সাতক্ষীরায় স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুলিশ কনস্টেবল পদে প্রাথমিকভাবে ২৮ জনকে চূড়ান্ত করা হয়েছে।


বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে জেলা পুলিশ লাইন্সে এ ফলাফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার। শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে এসব চাকরি প্রত্যাশীরা উত্তীর্ণ হন।


জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এটির বেশী বেশী প্রচার-প্রসার প্রয়োজন। যেন মানুষ মনে করে দেশকে ভালোবাসতে হবে এবং দুর্নীতি মুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে।


তিনি আরও বলেন, ১৪শ’ পরীক্ষাথীর মধ্যে ধাপে ধাপে উত্তীর্ণ হয়ে সবশেষ প্রাথমিকভাবে ২৮ জনকে পুলিশ কন্সটেবল পদে চূড়ান্ত করা হয়েছে। ছয়জনকে অপেক্ষমান রাখা হয়েছে। এরমধ্যে যে কোন কারণে কেউ বাদ পড়লে অপেক্ষমান তালিকা থেকে যুক্ত করা হবে।


এদিকে, ফলাফলে উত্তীর্ণ হওয়ার পর নিম্নআয়ের পরিবারের অনেক সন্তানরা আবেগ আপ্লুত হয়ে পড়েন। তাদের ফুলেল শুভেচ্ছা জানান এসপি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ