ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

নুরকে বিদেশে পাঠানো নিয়ে টালবাহানা করছে সরকার: গণ অধিকার পরিষদ

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলাকারীদের গ্রেফতার না করে ও বিদেশে পাঠানো নিয়ে সরকার টালবাহানা
  • আপলোড সময় : ১১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:৪৮ সময়
  • আপডেট সময় : ১১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:৪৮ সময়
নুরকে বিদেশে পাঠানো নিয়ে টালবাহানা করছে সরকার: গণ অধিকার পরিষদ ছবি : সংগৃহীত

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলাকারীদের গ্রেফতার না করে ও বিদেশে পাঠানো নিয়ে সরকার টালবাহানা করছে। এমন অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন।


আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন গণধিকার পরিষদের নেতারা।


এ সময় তারা অভিযোগ করেন, নুরুল হক নুরের নাক ও মস্তিষ্কের ভেতরে যে ক্ষতি হয়েছে, সেজন্য বিদেশে তার চিকিৎসা প্রয়োজন। ঢামেক হাসপাতালে যে চিকিৎসা হচ্ছে, তাতে সন্তুষ্ট হলেও দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া প্রয়োজন। সরকার এ ব্যাপারে আগ্রহ দেখালেও বাস্তবে কোনো পদক্ষেপ নিচ্ছে না। একইসঙ্গে, নুরের ওপর হামলাকারী সেনা সদস্যদের গ্রেফতারে সরকার টালবাহানা করছে বলে অভিযোগ করেন তারা।


এর আগে, বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদে বিজয়ীদের শুভেচ্ছা জানান ডাকসুর সাবেক ভিপি নুরুল হক।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস