ঢাকা | |
সংবাদ শিরোনাম :

ব্যাটে সাকিব রান না পেলেও জয় পেলো তার দল

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দিনটা ভালো যায়নি সাকিব আল হাসানের। বল হাতে ৪ ওভারে ২৮ রানে এক উইকেট
  • আপলোড সময় : ১১ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৩৬ সময়
  • আপডেট সময় : ১১ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৩৬ সময়
ব্যাটে সাকিব রান না পেলেও জয় পেলো তার দল ছবি : সংগৃহীত

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দিনটা ভালো যায়নি সাকিব আল হাসানের। বল হাতে ৪ ওভারে ২৮ রানে এক উইকেট নিলেও ব্যাট হাতে ২ বলে আউট হয়েছেন ১ রান করে।


স্পিন ফ্রেন্ডলি উইকেটে সাকিব আল হাসানের অ্যান্টিগা অ্যান্ড বারবুডার বিপক্ষে ৯৯ রানে অল আউট হয় গায়ানা আমাজন ওয়ারিয়র্স। ৪ ওভারে ২৮ রানে এক উইকেট নেন সাকিব আল হাসান। ১৫ রানে ৪ উইকেট নেন জেইডন সিলস, ৩ উইকেট ঝুলিতে ভরেন পাকিস্তানি উসামা মীর।


জবাবে ৩৬ রানেই ৫ উইকেট হারায় অ্যান্টিগা, সাকিব করেন ২ বলে ১ রান। ওপেনার আমির জাঙ্গোর অপরাজিত ফিফটিতে ৫ বল হাতে রেখে চার উইকেটের জয় পায় অ্যান্টিগা।


এই জয়ে ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে সাকিবরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ