ঢাকা | |
সংবাদ শিরোনাম :
স্পেসএক্সের প্রযুক্তিতে আকাশে ভাসবে টেসলার নতুন রোডস্টার, আনলেন ইলন মাস্ক 'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল শারদীয় দুর্গাপূজায় দেশ-বিদেশের সনাতন ধর্মাবলম্বীদের রাষ্ট্রপতির শুভেচ্ছা ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি, নতুন রোগী ভর্তি ১১৮১ জন রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির দাম চড়া, স্বস্তি নেই মাছ ও মুরগিতেও দুই-তিন সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি চূড়ান্ত হবে: অর্থমন্ত্রী পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল সিরাজগঞ্জে ট্রাকের গতিরোধ করে গ্যাস সিলিন্ডার লুট মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত

ডাকসুতে শিবির প্যানেলের বাইরে ৫ পদে জয়ী যারা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি, জিএস, এজিএসসহ মোট ২৮টি পদের মধ্যে ২৩টি পদে বিজয়ী হয়েছে
  • আপলোড সময় : ১০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৮ সময়
  • আপডেট সময় : ১০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৮ সময়
ডাকসুতে শিবির প্যানেলের বাইরে ৫ পদে জয়ী যারা ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি, জিএস, এজিএসসহ মোট ২৮টি পদের মধ্যে ২৩টি পদে বিজয়ী হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। বাকি পাঁচ পদের সবগুলোতেই জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।


বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাবির সিনেট ভবনে নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন।


ছাত্রশিবির প্যানেলের বাইরে পাঁচ পদে জয়ী হওয়া প্রার্থীরা হলেন— সমাজসেবা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী যুবাইর বিন নেছারী। তিনি পেয়েছেন ৭ হাজার ৬০৮ ভোট। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। তিনি পেয়েছেন ৭ হাজার ৭৮২ ভোট।


গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী সানজিদা আহমেদ তন্বি। জুলাইয়ের এই পোস্টার গার্ল পেয়েছেন ১১ হাজার ৭০৮ ভোট।


এছাড়া সদস্য পদে স্বতন্ত্র থেকে জয়ী হয়েছেন হেমা চাকমা ও উম্মু উসউয়াতুন রাফিয়া।


প্রসঙ্গত, ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা ২৮টি পদের মধ্যে ২৩টিতেই বিজয়ী হয়েছেন। সহ-সভাপতি (ভিপি) পদে সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ ও সহসাধারণ সম্পাদকপদ (এজিএস) পদে মহিউদ্দীন খান বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন।


ডাকসুতে এবার মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৮৭৪। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ আর ১৩টি ছাত্র হলে ভোটার ২০ হাজার ৯১৫ জন ভোটার ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা