ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এনসিপির জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল, নতুন নেতৃত্বে দুই সংসদ সদস্যসহ তিনজন টি–টোয়েন্টির বিশেষ রেকর্ডে ভারতেরও ওপর উগান্ডা, ধারেকাছে নেই বাংলাদেশ কালো জাদু করা আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা নিয়ে ইসলাম কী বলে স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ লাল কার্ড দেখে প্রতিপক্ষকে দেখে নেওয়ার হুমকি নেইমারের জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা ইরানি হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে পরিবারসহ কূটনীতিক সরাচ্ছে যুক্তরাষ্ট্র ‘শাহজালাল রুমিকে গ্রেপ্তারের অভিযানে বিষয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছে’ মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া রুমিকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান মক্কায় পড়ল হুথিদের ছোড়া মিসাইলের ধ্বংসাবশেষ

কাঁচা পাট রফতানি করতে লাগবে অনুমতি

কাঁচা পাট রফতানি করতে গেলে এখন থেকে সরকারের অনুমতি নিতে হবে। বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে একটি পরিপত্র জারি
  • আপলোড সময় : ১০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৫ সময়
  • আপডেট সময় : ১০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৫ সময়
কাঁচা পাট রফতানি করতে লাগবে অনুমতি ছবি : সংগৃহীত

কাঁচা পাট রফতানি করতে গেলে এখন থেকে সরকারের অনুমতি নিতে হবে। বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে।


বিদ্যমান রফতানি নীতি ২০২৪-২৭–এ শর্ত সাপেক্ষে পণ্য রফতানির একটি তালিকা রয়েছে। এই তালিকায় কাঁচা পাট ছিল না এতদিন। রফতানি নীতি সংশোধন করে পরিপত্রে শর্ত যুক্ত পণ্য তালিকার ১৯ নম্বর ক্রমিকে কাঁচা পাটকে অন্তর্ভুক্ত করা হয়েছে।


বাংলাদেশ থেকে কাঁচা পাট রফতানি বন্ধ করার জন্য বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন গত ২৫ আগস্ট বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের কাছে যৌথভাবে একটি আবেদন করে। এই আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার বাণিজ্য মন্ত্রণালয় সিদ্ধান্তটি নিয়েছে।


আবেদনে বলা হয়, বর্তমানে পাটের ভরা মৌসুমে প্রতি মণ পাটের দাম ৩ হাজার ৮০০ টাকা থেকে ৪ হাজার টাকা। অথচ আগের বছরগুলোতে প্রতি মণ পাটের দাম ছিল সর্বোচ্চ ৩ হাজার ২০০ টাকা। পাটশিল্পে অন্যতম কাঁচামাল কাঁচা পাট। এই কাঁচা পাটের অভাবে কারখানাগুলো প্রতিবছর ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত তাদের কার্যক্রম স্বাভাবিক রাখতে পারে না। মাঝখানে সুযোগ নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা।


উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ থেকে কাঁচাপাট রফতানি হয়েছে ১০ লাখ বেল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টঙ্গীতে শিশুকন্যাকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসাশিক্ষক আটক, থানায় দুই পক্ষের মামলা

টঙ্গীতে শিশুকন্যাকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসাশিক্ষক আটক, থানায় দুই পক্ষের মামলা