ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহালের দাবিতে হরতাল

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে আজ থেকে মোংলা বন্দরসহ জেলাব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে সর্বদলীয় সম্মিলিত
  • আপলোড সময় : ১০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:৪২ সময়
  • আপডেট সময় : ১০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:৪২ সময়
বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহালের দাবিতে হরতাল ছবি : সংগৃহীত

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে আজ থেকে মোংলা বন্দরসহ জেলাব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।


আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন পয়েন্ট অবরোধ কোরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি চলছে। হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচির সমর্থনে খুলনা-ঢাকা, খুলনা-বরিশাল, খুলনা-মোংলা, মোংলা-ঢাকা ও বাগেরহাট-ঢাকা মহাসড়কসহ ১৬টি রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে অন্তত ২১ জেলার সাথে সড়ক পথে যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। সেইসাথে গুনতে হচ্ছে বাড়তি ভাড়াও।


আন্দোলনকারীরা বলছেন, নির্বাচন কমিশন বাগেরহাটের একটি সংসদীয় আসন কমিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষা উপেক্ষা করেছে। জেলার ভৌগোলিক অবস্থা, জনসংখ্যা, মোংলা বন্দর, ইপিজেড-শিল্পাঞ্চল ও দুটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইডসহ গুরুত্ব বিবেচনায় চারটি আসন বহাল রাখা প্রয়োজন। আসন কমে গেলে রাজনৈতিক প্রতিনিধিত্বের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, চাকরি ও বিভিন্ন সরকারি সেবায় বাগেরহাটবাসী বঞ্চিত হবে। তাই চারটি আসন বহাল রাখার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানান তারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ