হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, সাত শ্রেণির লোককে আল্লাহ তায়ালা তার আরশের নিচে সে দিন ছায়া দিবেন। যেদিন তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। মুসলিম শরিফের আরেক হাসে আছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দান করে অথবা ঋণ গ্রস্তকে সময় বৃদ্ধি করে দেয় অথবা সম্পূর্ণ মাফ করে দেয় আল্লাহ পাক তাকেও নিজ ছায়ায় স্থান দান করবেন।
সাত শ্রেণির
লোক আরশের নিচে ছায়া পাবে তারা হলেন :
(ক) ন্যায়
পরায়ন শাসক।
(খ) যে যুবক
তার যৌবনকাল আল্লাহ তায়ালার ইবাদতে কাটিয়েছে।
(গ) যার অন্তর
সদা-সর্বদা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে।
(ঘ) যে দুই
ব্যক্তি আল্লাহর জন্য একে অপরকে মহব্বত করে, এই ভিত্তিতে তারা একত্রিত হয়, আবার এরই
ভিত্তিতে তারা পৃথক হয়ে যায়।
(ঙ) যে ব্যক্তিকে
কোনো সুন্দরী রূপসী নারী কু-কর্মের জন্য আহ্বান করে, আর সে বলে আমি আল্লাহকে ভয় করি।
(চ) যে ব্যক্তি
এমন গোপনে দান করে যে তার বাম হাত জানতে পারে না যে তার ডান হাত কী দান করেছে।
(ছ) ওই ব্যক্তি,
যে নির্জনে আল্লাহর যিকরি করে আর তার চোখ দিয়ে আল্লাহর ভয়ে অশ্রু প্রবাহিত হয়।
বুখারি (১৬৫),
মুসলিম
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন