ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের শুল্ক ফেরত প্রক্রিয়া শুরু, ভোক্তারা পাচ্ছেন না সরাসরি সুবিধা পঞ্চগড় সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ৮ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ রাবিতে ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ লেখা দেয়ালের সামনে ফটোসেশন করলো শিবির বান্দরবানে অস্ত্রের মুখে তিনজনকে ধরে নিয়ে গেছে দুর্বৃত্তরা দুই রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল আপনি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি, হান্নান মাসউদকে স্পিকার জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিরোধীদলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী ভারত থেকে পাইপলাইনে আসছে আরও সাত হাজার টন ডিজেল জামালপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

নেপালে থাকা বাংলাদেশিদের বাইরে বের না হওয়ার পরামর্শ

নেপালে জেনজিদের আন্দোলনের জেরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কে পি শর্মা ওলি। শত শত বিক্ষোভকারী তার
  • আপলোড সময় : ৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৪:২৯ সময়
  • আপডেট সময় : ৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৪:২৯ সময়
নেপালে থাকা বাংলাদেশিদের বাইরে বের না হওয়ার পরামর্শ ছবি : সংগৃহীত
নেপালে জেনজিদের আন্দোলনের জেরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কে পি শর্মা ওলি। শত শত বিক্ষোভকারী তার দফতরে প্রবেশ করার পর আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

কে পি শর্মা ওলি রাষ্ট্রপতির কাছে পাঠানো পদত্যাগ পত্রে লিখেছেন, সাংবিধানিক পথে সংকটের সমাধানের পথ তৈরির জন্য পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

দেশটিতে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সেখানে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিককে ঘর বা হোটেলে অবস্থান করার পরামর্শ দিয়েছে কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এই পরামর্শ দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেপালে বর্তমানে বসবাসকারী বা আটকে পড়া সকল বাংলাদেশি নাগরিককে বাইরে না যাওয়ার এবং নিজ নিজ স্থান বা হোটেলে অবস্থান করার জন্য কঠোরভাবে পরামর্শ দেয়া হলো। সেইসঙ্গে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে ভ্রমণেচ্ছুক সকল বাংলাদেশি নাগরিককে আপাতত নেপাল ভ্রমণ না করার নির্দেশনা দেয়া হচ্ছে।

এছাড়া, যেকোনও জরুরি পরিস্থিতিতে নিচের দুটি নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে—

+৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯
+৯৭৭ ৯৮৫১১২৮৩৮১
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ