ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

ব্রেইল পদ্ধতিতে ভোট: চমৎকার অভিজ্ঞতা বললেন ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ব্রেইল পদ্ধতিতে ভোট দেয়াকে চমৎকার অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন সূর্য সেন
  • আপলোড সময় : ৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:৩০ সময়
  • আপডেট সময় : ৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:৩০ সময়
ব্রেইল পদ্ধতিতে ভোট: চমৎকার অভিজ্ঞতা বললেন ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ব্রেইল পদ্ধতিতে ভোট দেয়াকে চমৎকার অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন সূর্য সেন হলের আবাসিক শিক্ষার্থী দৃষ্টিপ্রতিবন্ধী ফারুক হাওলাদার। জাতীয় নির্বাচনেও যাতে ব্রেইল পদ্ধতিতে ভোট দেয়ার এমন ব্যবস্থা রাখা হয় এমন আশাও প্রকাশ করেন তিনি


মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উদয়ন স্কুল কেন্দ্রে ব্রেইল পদ্ধতিতে ভোট দিয়েছেন তিনি।


ভোট দেয়া শেষে উচ্ছাস প্রকাশ কের ফারুক সাংবাদিকদের বলেন, আমি অনেকে খুশি, কারণ আজকে আমি ব্রেইল পদ্ধতিতে আমার স্বাধীনতায় আমার ইচ্ছেমতো ভোট দিতে পেরেছি। এ কারণে আমি ডাকসু কর্তৃপক্ষ ও এটা নিয়ে যারা কাজ করেছে তাদের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করছি। 


তিনি আরও বলেন, আজকে আমার চমৎকার অভিজ্ঞতা হয়েছে। আমি ছোটবেলা থেকে যে পদ্ধতিতে পড়লেখা করেছি, সেই ব্রেইল পদ্ধতিতে আমি আমার ভোট দিতে পেরেছি। আমরা আশা করছি জাতীয় নির্বচনেও যেন ব্রেইল পদ্ধতিতে আমাদের ভোট নেয়া হয়।  


এবার ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। মোট ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে একযোগে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ