ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

টসে জিতে ব্যাটিং করছে বাংলাদেশ

পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। আগের
  • আপলোড সময় : ৩ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ৪:৩২ সময়
  • আপডেট সময় : ৩ সেপ্টেম্বর ২০২৩, বিকাল ৫:২৮ সময়
টসে জিতে ব্যাটিং করছে বাংলাদেশ টসে জিতে ব্যাটিং করছে বাংলাদেশ

পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছেন  বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। আগের ওভারের শেষ বলে দুর্দান্ত রং-আনে নাঈমকে তুলে নিয়েছিলেন মুজিব। এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৭ তম ওভারে ১৪৭ রান ২ উকেট। গ্রুপ পর্বে শ্রীলংকার বিপক্ষে পরাজিত হওয়া  প্রথম ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। তানজিদ হাসান, মাহেদি হাসান ও মুস্তাফিজুর রহমানের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী ও হাসান মাহমুদ।

এ ম্যাচ অভিষেক হচ্ছে শামীমের। বাংলাদেশের ১৪৪তম খেলোয়াড় ওয়ানডে হিসেবে অভিষেক হচ্ছে তার। দেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে শামীমের। ১৩ ইনিংসে ১টি হাফ-সেঞ্চুরিতে ২৪৫ রান করেছেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪৮ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ৬টি হাফ-সেঞ্চুরিতে ১০৯৩ রান আছে এই বাঁ-হাতি ব্যাটারের।
এখন পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে ১৪বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। এরমধ্যে বাংলাদেশের জয় ৮টিতে এবং আফগানদের জয় ৬টিতে।
আসরের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৫ উইকেটে হেরেছিলো বাংলাদেশ। সুপার ফোরে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে আফগানিস্তানের বিপক্ষে জিততেই হবে টাইগারদের। এ ম্যাচ হেরে গেলে গ্রুপ পর্ব থেকে বিদায় নিবে সাকিব-মুশফিকরা।
বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), মোহাম্মদ নাইম, মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, শামিম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ : হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, করিম জানাত, রশিদ খান, ফজলহক ফারুকি ও মুজিব উর রহমান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’