ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

ছদ্ম বেকারত্ব মহামারি পর্যায়ে চলে গেছে: ড. হোসেন জিল্লুর রহমান

ছদ্ম বেকারত্ব মহামারি পর্যায়ে চলে গেছে। তরুণদের মধ্যে হতাশার জায়গাগুলো দেখলেই তা বুঝতে পারবেন। এমন মন্তব্য করেছেন সাবেক
  • আপলোড সময় : ৮ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:১৮ সময়
  • আপডেট সময় : ৮ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:১৮ সময়
ছদ্ম বেকারত্ব মহামারি পর্যায়ে চলে গেছে: ড. হোসেন জিল্লুর রহমান ছবি : সংগৃহীত

ছদ্ম বেকারত্ব মহামারি পর্যায়ে চলে গেছে। তরুণদের মধ্যে হতাশার জায়গাগুলো দেখলেই তা বুঝতে পারবেন। এমন মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।


আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ বিজনেস ফোরাম আয়োজিত সেমিনারে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।


ড. হোসেন জিল্লুর রহমান বলেন, দারিদ্র্যের হিসাবে বাংলাদেশের অর্থনীতি উলটো পথে হাঁটছে। বিগত সরকারের আমলে বৈষম্য প্রতিনিয়ত বেড়েছে। গুরুত্ব হারিয়েছে পরিসংখ্যান। কিছুদিন আগে প্রকাশিত সরকারি সমীক্ষায় দেখা গেল, প্রাথমিকে ঝড়ে পড়ার হার বেড়ে গেছে। তার মানে বাস্তবতা হচ্ছে আমরা আগাচ্ছি না।


তিনি আরও বলেন, সবাই আত্মতুষ্টিতে ভুগছে। অথচ বৈশ্বিক অর্থনীতির পরিবর্তন নিয়ে কাজ হচ্ছে না। আগের চেয়ে গতি কমেছে অর্থনীতির। এ সময় উন্নয়নের নতুন বয়ান তৈরির পরামর্শ দেন এই অর্থনীতিবিদ।


অপরদিকে, সেমিনারে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ করা হয়, গত ১৫ বছরে যোগ্য ব্যক্তির পরিবর্তে পকেট কমিটি দিয়ে এখানে কাজ চলেছে। ব্যবসায়ীদের কল্যাণের চেয়ে রাজনৈতিক তোষামোদিতে বেশি ব্যবহার হয়েছে এ সংগঠন। তাই দ্রুত এফবিসিসিআই নির্বাচন দিয়ে এই বণিক সমিতিকে কার্যকর করার আহ্বানও জানান বক্তারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস