ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

ভিপি পদের প্রার্থীতা ফেরত চেয়ে জুলিয়াস সিজারের করা রিট খারিজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদের প্রার্থীতা ফেরত চেয়ে জুলিয়াস সিজারের করা রিট খারিজ করেছে
  • আপলোড সময় : ৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:০ সময়
  • আপডেট সময় : ৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:০ সময়
ভিপি পদের প্রার্থীতা ফেরত চেয়ে জুলিয়াস সিজারের করা রিট খারিজ ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদের প্রার্থীতা ফেরত চেয়ে জুলিয়াস সিজারের করা রিট খারিজ করেছে হাইকোর্ট। সোমবার (৮ সেপ্টেম্বর) মুজিবর রহমান মিয়া ও বিশ্বজিত দেবনাথের হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করেন।


এর আগে, গত ৪ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রার্থীতা ফেরত চেয়ে জুলিয়াস সিজারের রিট শুনতে অপারগতা প্রকাশ করেন হাইকোর্টের অপর একটি বেঞ্চ। বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানির জন্য তোলা হলে তা শুনতে অপারগতা প্রকাশ করেন দুই বিচারপতি।


এরপর আজ সোমবার হাইকোর্টের অপর একটি বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য তোলা হয়। শুনানি শেষে আদালত রিট আবেদনটি খারিজ করে দেন।


প্রসঙ্গত, ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী হয়েছিলেন জুলিয়াস সিজার। গত ২৬ আগস্ট যাচাই-বাছাইয়ের পর প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকায় ভিপি প্রার্থী হিসেবে জুলিয়াসের নাম ছিল। তার ব্যালট নম্বর ছিল ২৬।


তবে চূড়ান্ত তালিকা প্রকাশের পর সহকারী রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনে তার বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগে সাথে জড়িত থাকার অভিযোগ দেন। পরে এ বিষয়ে নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে শুনানি হয়। কিন্তু ট্রাইব্যুনাল তার প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত না দিয়ে নির্বাচন কমিশনে সুপারিশের জন্য পাঠায়। এরপর কমিশনের সুপারিশে জুলিয়াস সিজারের প্রার্থীতা ও ব্যালট নম্বর বাদ দেয়া হয়।


গত ২৭ আগস্ট আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেয়ার কথা উল্লেখ করে চিফ রিটার্নিং অফিসারকে আইনি নোটিশ পাঠান জুলিয়াস সিজার। ডাক ও ইমেইলের মাধ্যমে এই নোটিশ পাঠানো হয়। সেই নোটিশের জবাব না পাওয়ায় রিট আবেদনের কথা জানায় জুলিয়াস সিজার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ