ঢাকা | |
সংবাদ শিরোনাম :

হাটহাজারী থানার ওসিকে প্রত্যাহার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামের হাটহাজারীতে দুই পক্ষের সংঘর্ষের পরদিন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত
  • আপলোড সময় : ৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:৩৬ সময়
  • আপডেট সময় : ৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:৩৬ সময়
হাটহাজারী থানার ওসিকে প্রত্যাহার ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামের হাটহাজারীতে দুই পক্ষের সংঘর্ষের পরদিন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদকে প্রত্যাহার করা হয়েছে।


রোববার (৭ সেপ্টম্বর) রাত ১১টার দিকে তাকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়। তার পরিবর্তে থানার দায়িত্ব দেওয়া হয়েছে পরিদর্শক (তদন্ত) মোস্তাক আহম্মেদকে।


চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ এ তথ্য জানিয়েছেন।


এর আগে রোববার বিকেলে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী বড় মাদরাসার শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ওসির নীরব ভূমিকার অভিযোগে তাকে প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করে মাদরাসা কর্তৃপক্ষ। একই দাবিতে মাদরাসার শিক্ষার্থীরা রাতে বিক্ষোভ করে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ