ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

জয়পুরহাটের আক্কেলপুরে ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত:নগর ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল বন্ধ
  • আপলোড সময় : ৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:৩৫ সময়
  • আপডেট সময় : ৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:৩৫ সময়
কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক ছবি : সংগৃহীত

জয়পুরহাটের আক্কেলপুরে ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত:নগর ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল বন্ধ থাকে। ৫ ঘণ্টার চেষ্টার পর লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়।


সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর পৌনে ৪টার দিকে জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনের দক্ষিণে ভদ্রকালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


লাইনচ্যুত হওয়ার পর উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে লাইনচ্যুত বগি ও পেছনের কয়েকটি বগি ফেলে রেখে মাত্র পাঁচটি বগি নিয়ে ট্রেনটি জয়পুরহাট স্টেশনে পৌঁছায়।


সকাল ৮টার দিকে পার্বতীপুর থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। যাত্রীরা প্রায় পাঁচ ঘণ্টা ভোগান্তি পোহান। তবে সকাল ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


সান্তাহার জংশনের মাস্টার মোছা. খাদিজা খাতুন বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের একটি বগি আক্কেলপুর রেলস্টেশনের দক্ষিণে প্রায় দুই কিলোমিটার দূরে লাইনচ্যুত হয়েছে। ঘটনার পর ট্রেনটি পাঁচটি বগি নিয়ে জয়পুরহাট স্টেশনে অবস্থান করে। এ সময় সান্তাহার জংশনে সীমান্ত এক্সপ্রেস ও পঞ্চগড় এক্সপ্রেস আটকে ছিল। উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগি সরিয়ে দেয়। বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ