ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইরান যুদ্ধের প্রভাবে বাড়ছে জ্বালানি-খাদ্যের দাম: ব্রাজিলের প্রেসিডেন্ট কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে ভারতীয় গ্রেপ্তার শেখ হাসিনার জন্য আমরা ইনসাফ নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ফেনী‌তে সাংবাদিকের ওপর অবৈধ বালু উত্তোলনকারী‌দের হামলা, প্র‌তিবাদে মানববন্ধন পদার্থবিজ্ঞানের ২ প্রশ্নে আপত্তি, ভুল প্রমাণ হলে পূর্ণ নম্বরের আশ্বাস কোম্পানির মাধ্যমে চিকিৎসাসেবা দিতে পারবে মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিল পাস সংবিধানে গণভোটের বিধান না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: শফিকুর রহমান সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই: চিফ হুইপ বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাসের মাথায় ডাচ রেফারির আকস্মিক মৃত্যু

বদলে গেছে পরিকল্পনা, নির্বাচনে লড়বেন বুলবুল

অবশেষে বোর্ডে দীর্ঘমেয়াদি ভূমিকা পালনের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শুরুতে তিনি স্বল্পমেয়াদে
  • আপলোড সময় : ২ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৪:৩৫ সময়
  • আপডেট সময় : ২ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৪:৩৫ সময়
বদলে গেছে পরিকল্পনা, নির্বাচনে লড়বেন বুলবুল ছবি : সংগৃহীত

অবশেষে বোর্ডে দীর্ঘমেয়াদি ভূমিকা পালনের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শুরুতে তিনি স্বল্পমেয়াদে দায়িত্ব পালনের কথা বললেও, সাম্প্রতিক কর্মকাণ্ড ও সিদ্ধান্তে তার মনোভাব বদলে গেছে।


মাস তিনেক আগে বিসিবির সভাপতির দায়িত্ব নেন বুলবুল। তখন তিনি স্পষ্টভাবেই জানিয়েছিলেন, আইসিসিতে দীর্ঘদিনের কর্মজীবন শেষে দেশের প্রয়োজনে স্বল্প সময়ের জন্য বোর্ডে এসেছেন। তবে গত কয়েক মাস বিসিবিতে কাজ করার অভিজ্ঞতা তার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে।


আজ সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বুলবুল বিসিবির আসন্ন নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। তিনি বলেন, 'আমি দেশের প্রয়োজনে ক্রিকেট অঙ্গনে আরও কাজ করতে চাই।'


বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বুলবুল বলেন, 'অক্টোবরের প্রথম সপ্তাহে ইনশাআল্লাহ নির্বাচন করব। এখানে সভাপতি নির্বাচন হয় না, এখানে পরিচালকদের নির্বাচন হয়। সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব।'


বিসিবির তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে নির্বাচন কমিশন গঠনের প্রস্তুতিও শুরু হয়েছে। বর্তমান সভাপতি আমিনুল ইসলাম তিন সদস্যবিশিষ্ট কমিশনের নাম সুপারিশ করবেন শিগগিরই।


এই নির্বাচনে কারা কারা অংশ নিচ্ছেন, তা নিয়ে ইতিমধ্যে ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও ঘোষণা দিয়েছেন, তিনি পরিচালকদের সমর্থন পেলে নির্বাচনে অংশ নেবেন। প্রয়োজন হলে সভাপতির দায়িত্ব নিতে প্রস্তুত।


বিসিবির ২৫ জন পরিচালক নির্বাচিত হন বিভিন্ন উৎস থেকে- ক্লাব, বিভাগীয় ক্রীড়া সংস্থা ও জাতীয় ক্রীড়া পরিষদ। পরবর্তীতে এ পরিচালকরাই সভাপতিকে নির্বাচিত করেন।


বিসিবিতে দীর্ঘদিন আন্তর্জাতিক অভিজ্ঞতা নিয়ে যোগ দেওয়া আমিনুল ইসলাম বুলবুলের অংশগ্রহণ নির্বাচনের গতি ও গুরুত্ব আরও বাড়িয়ে তুলবে বলে মনে করছেন অনেকেই।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম

শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম