ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক ও কলসেবা চেয়ে আইনি নোটিশ ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয় সড়ক দুর্ঘটনার কবলে পল্লী বিদ্যুতের গাড়ি, কর্মীর মৃত্যু প্রতিমন্ত্রীর গাড়ীর ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে শৈথিল্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ ব্যাটারদের ব্যর্থতার দিনে বোলারদের নৈপুণ্যে এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ ‘জাতিসংঘের স্বার্থেই কাজ করব, বাইরের কারও নির্দেশনা নেব না’: শপথে ড. খলিলুর রহমান সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সিঙ্গাপুরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোক

ভালুকায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আবিদ হাসান (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার
  • আপলোড সময় : ২ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৪:৩৫ সময়
  • আপডেট সময় : ২ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৪:৩৫ সময়
ভালুকায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আবিদ হাসান (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।


মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাশিল গ্রামে আলমগীর হোসেনের পুকুরে এ ঘটনা ঘটে। আবিদ হাসান গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামের নাঈম মিয়া ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে আবিদ তার খালাতো বোনের সঙ্গে বাড়ির পাশে আলমগীর হোসেনের অরক্ষিত পুকুর পাড়ে খেলতে যায়। খেলার এক পর্যায়ে অসাবধানতাবশত সে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। তাৎক্ষণিকভাবে খালাতো বোন বাড়িতে গিয়ে ঘটনাটি জানালে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার চেষ্টা চালান। পরে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন তারা।


ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন , খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।


আবিদ হাসান হাসান, গত শুক্রবারে গফরগাঁও উপজেলার পুকুরিয়া বাবারবাড়ি থেকে তার নানা হান্নান মিয়ারবাড়ি বাশিল গ্রামে বেড়াতে আসে। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের