ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী মুক্তি পেয়েছেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন ভারত ছাড়ার নির্দেশে পেছাতে পারে ইমরান খানের কামব্যাক সিনেমা দেশে এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে: জামায়াত আমির ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে বিপাকে ইনফান্তিনো আইনজীবী পরিচয় দিলেও বার পরীক্ষায় ফেল করেছিলেন মার্কিন প্রেস সচিব 'বাড়ি ফিরে যাও', যুক্তরাজ্যে ভারতীয় তিন শিক্ষার্থীকে হেনস্তা

সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ অভয়ারণ্য থেকে ৮ জেলে আটক

অবৈধ অনুপ্রবেশের দায়ে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নটাবেকী অভয়ারণ্য এলাকা থেকে আট বনজীবীকে আটক করেছে বন বিভাগ।আজ মঙ্গলবার (২
  • আপলোড সময় : ২ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:২৩ সময়
  • আপডেট সময় : ২ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:২৩ সময়
সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ অভয়ারণ্য থেকে ৮ জেলে আটক ছবি : সংগৃহীত

অবৈধ অনুপ্রবেশের দায়ে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নটাবেকী অভয়ারণ্য এলাকা থেকে আট বনজীবীকে আটক করেছে বন বিভাগ।


আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে আটকের পর তাদের আদালতে পাঠানো হয়। আটক বনজীবীরা শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী এলাকার বাসিন্দা বলে জানিয়েছে বন বিভাগ।


সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ফজলুল হক বলেন, গত ১ সেপ্টেম্বর থেকে অনুমতিপত্র নিয়ে সুন্দরবনে প্রবেশ করছেন বনজীবীরা। তবে আটক বনজীবীরা দু’দিন আগেই অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে। পরে গতকাল রাতে প্রবেশ নিষিদ্ধ নটাবেকীর অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময়, উদ্ধার করা হয়েছে বিভিন্ন প্রজাতির ৩০ কেজি মাছ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ

ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ