ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি সম্পদ চুরির সময় মালামালসহ ইউপি চেয়ারম্যান আটক মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা দিল পাকিস্তানে তৈরি ‘টেসলা’ আর্জেন্টিনার জার্সিতে মেসির ২১ বছরে যত রেকর্ড ও অর্জন অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৪ সেপ্টেম্বর জেলগেটে আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জিজ্ঞাসাবাদ শুরু গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

শেখ হাসিনার বিরুদ্ধে আজ ট্রাইব্যুনালে রাজসাক্ষী দেবেন সাবেক আইজিপি মামুন

জুলাই-আগস্টের গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ১১ তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে
  • আপলোড সময় : ২ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৪১ সময়
  • আপডেট সময় : ২ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৪১ সময়
শেখ হাসিনার বিরুদ্ধে আজ ট্রাইব্যুনালে রাজসাক্ষী দেবেন সাবেক আইজিপি মামুন ছবি : সংগৃহীত

জুলাই-আগস্টের গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ১১ তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ।


মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষগ্রহণ শুরু হবে।


এদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষী দেবেন রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।


এর আগে, জুলাই আন্দোলনে আহত, চিকিৎসক, ঘটনার প্রত্যক্ষ্যদর্শী এবং শহিদদের পরিবারের সদস্যরা সাক্ষ্য দিয়েছেন। তাদের সাক্ষ্যে আন্দোলনকারীদের ওপর পুলিশের নির্বিচারে গুলি চালানো, হেলিকপ্টার থেকে গুলি চালানো, মরদেহ পোড়ানোসহ শেখ হাসিনার গুলি চালানোর নির্দেশের বিস্তারিত বর্ণনা উঠে আসে।


ট্রাইব্যুনালে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মামলায় শেখ হাসিনার সঙ্গে আরও আসামি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে।


এর মধ্যে আইজিপি মামুন রাজসাক্ষী হিসেবেও সাক্ষ্য দেবেন। প্রতিদিনের সাক্ষ্যগ্রহণের সময় তাকে আদালতে হাজির করা হয়। এই মামলায় নিজের সব অপরাধের দায় স্বীকার করে শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষীও হয়েছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। শিগগিরই তার সাক্ষ্য নেয়া হবে বলেও জানিয়েছে প্রশাসন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা